Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Eng vs Ind: সিরিজ সেরা শুভমান কেন? প্রশ্ন তুললেন ইংল্যান্ডের হেডস্যার

সিরাজের বল সত্যিই উপভোগ করার মতো। ওরই সিরিজ সেরা হওয়া উচিত ছিল। একজন ফাস্ট বোলারের মধ্যে যা আপনি দেখতে চান, সবই সিরাজের মধ্যে রয়েছে। 

Eng vs Ind: সিরিজ সেরা শুভমান কেন? প্রশ্ন তুললেন ইংল্যান্ডের হেডস্যার

ব্রেন্ডন ম্যাকালাম

সৌম্য বাগচী

শেষ আপডেট: 5 August 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: নেতৃত্ব পাওয়ার পর প্রথম টেস্ট সিরিজ লেটার মার্কস নিয়ে পাশ করেছেন শুভমান গিল (Shubman Gill), এটা বলাই যেতে পারে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৭৫৪ রান করেছেন ভারতের লাল বলের নতুন অধিনায়ক, সর্বোচ্চ ২৬৯ আর গড় ৭৫.৪০। শতরান হাঁকিয়েছেন চারটি। তাঁর এই পারফরম্যান্স বেশ কিছু নতুন নজির সৃষ্টি করেছে। প্লেয়ার অব দ্য সিরিজও (Player Of the Series) হয়েছেন এই পাঞ্জাব পুত্তর।

গিলের প্লেয়ার অব দ্য সিরিজ হওয়া নিয়ে এবার নতুন তথ্য জানালেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক (Dinesh Karthik)। চতুর্থ দিন ভারতীয় দলের হেড স্যার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রস্তাব ছিল হ্যারি ব্রুককে দেওয়া হোক এই পুরস্কার। কিন্তু শুভমান গিলের নাম প্রস্তাব করেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। কিন্তু এর ৪০ মিনিটের মধ্যে ওভাল টেস্ট পঞ্চম দিনে গড়াতেই নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি। চতুর্থ দিনের শেষ সেশনে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) আগুনে বোলিং করে ভারতকে ম্যাচে ফেরান। আর এরপরই ইংল্যান্ড কোচ বলেন সিরিজ সেরা হওয়া উচিত সিরাজের।

কার্তিক স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন। তিনি জানান, বৃষ্টি ম্যাচ পণ্ড না করলে চতুর্থ দিনই হয়তো ম্যাচ শেষ করে দিত ইংল্যান্ড। এমন ভাবনাই কাজ করছিল ম্যাকালামের মনে। তাই তিনি শুভমান গিলকেই ম্যাচ সেরা হিসাবে বেছে নিয়েছিলেন। প্রেজেন্টেশন সেরিমোনির জন্য প্রস্তুতও ছিলেন মাইক আর্থারটন। তিনিও ঠিক করে রেখেছিলেন সিরিজ সেরা গিলকে কী প্রশ্ন করবেন। কিন্তু সিরাজের বিধ্বংসী স্পেল সব হিসেব-নিকেশ পাল্টে দেয়।

কার্তিক বলেন, বাজ (ম্যাককালাম) সিরাজের স্পেল দেখে মাত্র ৪০ মিনিটের মধ্যেই নিজের মত পরিবর্তন করে। ও তখন বলে, সিরাজের বল সত্যিই উপভোগ করার মতো। ওরই সিরিজ সেরা হওয়া উচিত ছিল। একজন ফাস্ট বোলারের মধ্যে যা আপনি দেখতে চান, সবই সিরাজের মধ্যে রয়েছে। ওর হাতে বল তুলে দেওয়া মানেই অবধারিত সাফল্য। সিরাজের একটা স্পেলই শুধু ম্যাচের নয়, সিরিজেরও ভাগ্য ঘুরিয়ে দিল।

কার্তিকের মতে এর আগে জসপ্রীত বুমরাহর ছায়ায় ঢাকা পড়ে থাকতেন সিরাজ। কিন্তু ইংল্যান্ডে তিনি বুঝিয়ে দিলেন, তিনি টিম ইন্ডিয়ার অন্যতম ফ্রন্ট লাইনার বোলার। যখন বল হাতে তুলে  দেওয়া হয়েছে, দৌড়ে এসেছে। আর অধিনায়ককে বিমুখও করেননি। ভারত যে দুটি টেস্ট এবার জিতেছে, তার একটিতেও ছিলেন না বুমরাহ। কিন্তু সিরাজ দলের বোলিং ব্রিগেডকে শুধু নেতৃত্বই দেননি, যখনই প্রয়োজন পড়েছে উইকেট তুলে নিয়েছেন।


```