Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

‘সীমান্তে থাকা জওয়ানরা কি অভিযোগ করেন?’ ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে ক্ষুব্ধ গাভাসকর

দেশের জন্য তাঁদের সর্বস্ব উজার করে দেওয়া উচিত। যেমনটা করে থাকেন সেনা জওয়ানরা।

‘সীমান্তে থাকা জওয়ানরা কি অভিযোগ করেন?’ ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে ক্ষুব্ধ গাভাসকর

সুনীল গাভাসকর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 5 August 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ক্রিকেট-বিশ্বে খুব আলোচনা চলছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট (Workload Management) নিয়ে। বিশেষত ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে এই বিষয়ে খুবই আলোচনা চলছে। রোহিত শর্মা লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানো পর অধিনায়ক হিসাবে নাম উঠেছিল বুমরাহর। কিন্তু টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট মনে করছে, প্রতিটি ম্যাচে এই স্পিডস্টারকে খেলানো হলে তাঁর কেরিয়ার সংক্ষিপ্ত হয়ে উঠবে। তাই তাঁকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে।

গতকাল শেষ হয়েছে ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজ। আর সেই সিরিজে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বুমরাহ খেলেছেন তিনটি টেস্ট। তবে, এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে, এটি সম্পূর্ণ ভাবে মানসিক বিষয়। তিনি মনে করছেন, ক্রিকেটারদের ব্যক্তিগত চাহিদা ভুলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি মহম্মদ সিরাজ ও ঋষভ পন্থের উদাহরণ টেনেছেন।

ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে ঋষভ পন্থ মারাত্মক চোট নিয়েও দলের স্বার্থে ব্যাট করতে নেমেছিলেন। আর মহম্মদ সিরাজ একটানা বল করে চলেছেন। সদ্যসমাপ্ত সিরিজে পাঁচটি টেস্ট খেলে সিরাজ বল করেছেন ১৮৫.৩ ওভার। যার ধারে কাছে নেই অন্য কোনও বোলার। সেই অস্ট্রেলিয়া সফর থেকে একটানা খেলে চলেছেন হায়দরাবাদের এই পেসার। তিনি কিন্তু একবারও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলছেন না।

আধুনিক ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিস্তর আলোচনা চলছে। দীর্ঘ সিরিজের ক্ষেত্রে শীর্ষ খেলোয়াড়দের চোটের কথা ভেবে মাঝে বিরতি দেওয়া হচ্ছে। তবে গাভাসকর মনে করছেন, এই ধারণা হিসাবের বাইরে চলে যাচ্ছে। সেই সঙ্গে তাঁর অভিমত, এই ধরনের চিন্তা-ভাবনা গুরুত্বপূর্ণ ম্যাচের ফলাফলের ক্ষেত্রে প্রভাব ফেলছে।

টেস্ট ক্রিকেটের দশহাজারি ক্লাবের প্রথম সদস্য গাভাসকর এই প্রসঙ্গে উদাহরণ টেনেছেন সেই সব সেনা জওয়ানদের, যাঁরা অতন্দ্র প্রহরী হিসাবে দেশের সীমান্ত পাহারা দিয়ে চলেছেন। তাঁদের সঙ্গে ক্রিকেটারদের তুলনা টেনে এই কিংবদন্তি ওপেনার বলেছেন, দেশের জন্য তাঁদের সর্বস্ব উজার করে দেওয়া উচিত। যেমনটা করে থাকেন সেনা জওয়ানরা কিন্তু তাঁরা কোনও অভিযোগ করেন না।

গাভাসকর ইন্ডিয়া টুডে-কে বলেছেন, মহম্মদ সিরাজ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট চিরতরে বাতিল করে দিয়েছে। আমি আশা করি, ভারতীয় ক্রিকেটের অভিধান থেকেও এই শব্দটি মুছে ফেলা হবে। সিরাজ একটানা ৭-৮ ওভারের স্পেল করেছে। কারণ সে জানে, তার অধিনায়ক ও দেশ তার কাছ থেকে কী প্রত্যাশা করে।” 

গাভাসকর বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সম্পূর্ণ মানসিক বিষয়, শারীরিক বিষয় নয়। তিনি জানান, এই বিষয়টি ক্রিকেটাররা উপেক্ষা করতে না পারলে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত কখনওই তার সেরা একাদশকে নামাতে পারবে না।

সিরাজের পাশাপাশি ঋষভ পন্থের লড়াকু মানসিকতারও প্রশংসা করেছেন গাভাসকর। তিনি বলেন, পন্থ কী করেছে, সেটা নিশ্চই সবাই দেখেছেন। সে ভাঙা পা নিয়ে ব্যাট করতে নেমেছিল। এটাই সেই বিষয় যা আমরা খেলোয়াড়দের থেকে আশা করি। এই ধরনের মানসিকতা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে। তুমি যখন দেশের হয়ে খেলবে, তোমাকে ব্যথা-যন্ত্রণা সব ভুলে যেতে হবে।


```