Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

না ফেরার দেশে ময়দানের গোলমেশিন ক্রোমার স্ত্রী পূজা, শোকার্ত ফুটবল মহল

আমাদের দুই সন্তানকে আমি কী ভাবে বলব যে, তাদের মা আর নেই। আমার স্ত্রী আল্লাহর কাছে ফিরে গিয়েছে, যেখানে সবাইকেই যেতে হয়।

না ফেরার দেশে ময়দানের গোলমেশিন ক্রোমার স্ত্রী পূজা, শোকার্ত ফুটবল মহল

স্ত্রীর সঙ্গে ক্রোমা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 15 October 2025 12:47

দ্য ওয়াল ব্যুরোময়দানি ফুটবলের পরিচিত নাম আনসুমানা ক্রোমা (Ansumana Kromah)। ইস্টবেঙ্গল, মোহনবাগানের হয়ে খেলার পাশাপাশি পিয়ারলেসকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন লাইবেরিয়ার এই ফুটবলার। ময়দানে গোলমেশিন হিসাবে পরিচিত এই ফুটবলার চার্চিল ব্রাদার্সের জার্সিতেও খেলেছেন। গত মরশুমে আই লিগ খেলেছেন মণিপুরের ক্লাব নোরোকার হয়ে। তিনি ভালবেসে বিয়ে করেছিলেন বঙ্গ কন্যা পূজা দত্তকে। সেই পূজা চলে গিয়েছেন না ফেরার দেশে। ক্রোমা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই দুঃসংবাদ। পূজার মৃত্যুতে শোকের ছায়ায় নেমে এসেছে ময়দানে।

গত বছরের জুলাই মাসে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ক্রোমা নিজেই। যার জেরে ডান দিক অসাড় হয়ে গেলেও চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছিলেন তিনি। তার মধ্যে ঘটে গেল স্ত্রীর মৃত্যু। যদিও পূজার মৃত্যু কী ভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি।

পূজা ও ক্রোমার বিয়ে হয়েছিল ২০১৯ সালে। বিয়ের পর পূজার নাম হয় সাদিয়া। তাঁদের দুটি সন্তানও রয়েছে। বড় মেয়ের বয়স পাঁচ বছর, আর ছোটটির সবে দুই মাস। গতমাসেই জন্মদিন ছিল পূজার। সেই দিনও সোশ্যাল মিডিয়ায় পূজার ছবি দিয়ে পোস্ট করেছিলেন ক্রোমা। তারপর এদিন এল দুঃসংবাদ। পত্নীর মৃত্যু সংবাদ জানিয়ে ক্রোমা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তুমি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে সাদিয়া। আমি পুরোপুরি ভেঙে পড়েছি। আমাদের দুই সন্তানকে আমি কী ভাবে বলব যে, তাদের মা আর নেই। আমার স্ত্রী আল্লাহর কাছে ফিরে গিয়েছে, যেখানে সবাইকেই যেতে হয়।

ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পূজা ও ক্রোমার। তারপর সেই পরিচয় গড়ায় প্রেমে, সেখান থেকে বিয়ে। কলকাতা ময়দানে তখন প্রধান চর্চার বিষয় ছিল ক্রোমা-পূজার প্রেমকাহিনি।


```