Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত

কাঠগড়ায় খালিদের অতি রক্ষণাত্মক ফুটবল, এগিয়ে থেকেও সিঙ্গাপুরের কাছে হার ভারতের

অদ্ভুত ভাবে চার ডিফেন্ডারের সামনে রাখলেন দুই ডিফেন্সিভ মিডফিল্ডার। আর গত ম্যাচে গোল পাওয়া রহিমকে নামালেন ম্যাচের ৭০ মিনিটের পর। ফলে দলের আক্রমণই সেভাবে দেখা গেল না। 

কাঠগড়ায় খালিদের অতি রক্ষণাত্মক ফুটবল, এগিয়ে থেকেও সিঙ্গাপুরের কাছে হার ভারতের

মেন ইন ব্লুজ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 15 October 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের (AFC Asian Cup Qualifier) ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরে গিয়েছে ভারত (Singapore beats India)। এর আগে সিঙ্গাপুরে গিয়ে দলটির সঙ্গে রহিম আলির শেষ মুহূর্তের গোলে ড্র করে দেশের মান অন্তত বাঁচিয়েছিল খালিদ জামিলের ছাত্ররা। কিন্তু মঙ্গলবার এগিয়ে যাওয়ার পর ফিফা তালিকায় পিছিয়ে থাকা সিঙ্গাপুরের কাছে হারতে হল মেন ইন ব্লুজকে।

ভারত-সিঙ্গাপুর ম্যাচের আগে জাতীয় দলের ও ইস্টবেঙ্গলের প্রাক্তন ডিফেন্ডার অর্ণব মণ্ডল দ্য ওয়ালকে বলেছিলেন, খালিদ জামিলের প্রধান সমস্যা হল, তিনি অত্যন্ত রক্ষণাত্মক কোচ। রক্ষণ সামলে আক্রমণ করতে ভালবাসেন। এই রোগ না কাটলে যে কোনও দলের বিরুদ্ধেই জেতা অসম্ভব হয়ে উঠতে পারে। আর রক্ষণ সামলাতে সামলাতে ডিফেন্ডাররা ম্যাচের শেষ দিকে ক্লান্ত হয়ে পড়লে সুযোগ নেবে বিপক্ষ। সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচেও সেটাই দেখা গিয়েছে। আর এই লজ্জার হারের পর এশিয়ান কাপ থেকে কার্যত ছিটকে গেস ভারত।

সুনীল ছেত্রী, শুভাশিস বসু, আপুইয়াদের রেখেই সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথম একাদশ নামিয়েছিলেন খালিদ। কিন্তু অদ্ভুত ভাবে চার ডিফেন্ডারের সামনে রাখলেন দুই ডিফেন্সিভ মিডফিল্ডার। আর গত ম্যাচে গোল পাওয়া রহিমকে নামালেন ম্যাচের ৭০ মিনিটের পর। ফলে দলের আক্রমণই সেভাবে দেখা গেল না। সাহালের মতো আক্রমণাত্মক মিডফিল্ডার স্কোয়াডে রয়েছেন। কিন্তু তাঁকে সেভাবে ব্যবহারই করছেন না ভারতীয় কোচ। 

যদিও প্রথমে গোল করেছিল ভারতই। ১৪ মিনিটে দূরপাল্লার দুরন্ত শটে মেন ইন ব্লুজকে এগিয়ে দেন লালিয়ানজুয়ালা ছাংতে। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গোল এসে গেলে সাধারণত আক্রমণের জোর দিতে দেখা যায় এগিয়ে থাকা দলকে। তবে হল ঠিক উল্টো। রক্ষণের খোলসে ঢুকে গেল খালিদের ছেলেরা। আর সিঙ্গাপুরের একের পর এক আক্রমণে ভুল করতে শুরু করল ভারতের ডিফেন্সও। 

৪৪ মিনিটে সিঙ্গাপুরকে সমতায় ফেরান উই ইয়ং সং। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল। ৫৮ মিনিটে সংয়ের গোলেই ২-১ গোলের লিড পায় সিঙ্গাপুর। এর পর আর কোনও গোল না হওয়ায় ১-২ গোলের হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে। এই ম্যাচের পর ৪ ম্যাচে ভারতের সংগ্রহ ২ পয়েন্ট। এখান থেকে সর্বোচ্চ ৮ পয়েন্টে যেতে পারে টিম ইন্ডিয়া। হংকং এবং সিঙ্গাপুর দুই দলই ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ৮ পয়েন্টে।

ভারতের পরাজয়ের পরএআইএফএফের প্রাক্তন সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণ বলেছেন, আমরা ২০১৯ সালের পর প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছি। এটি দুর্ভাগ্যজনক। আমরা কখনও ভাবিনি যে, আমরা এমন একটি দিন দেখতে পাব যখন আমরা মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের জন্যও যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হব। আসলে কোচ আসে কোচ যায়, কিন্তু ভারতের জাতীয় দলের পারফরম্যান্সের কোনও পরিবর্তন হয় না।


```