Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জাপানি বোমায় তাল কাটল সাম্বা ছন্দের, সূর্যোদয়ের দেশের কাছে অবাক হার ব্রাজিলের

ঘরের মাঠ আজিনোমোতো স্টেডিয়ামে ব্রাজিলের বিরুদ্ধে প্রথম জয় পেল জাপান। ব্রাজিলকে হারাতে তাদের সময় লাগল ৩৬ বছর। 

জাপানি বোমায় তাল কাটল সাম্বা ছন্দের, সূর্যোদয়ের দেশের কাছে অবাক হার ব্রাজিলের

জাপান বনাম ব্রাজিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 October 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: কার্লো আনসেলেত্তির স্পর্শে ভালই ছুটছিল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে যোগ্যাতাঅর্জন করার পর এশিয়া সফরে এসে দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়ে লেটার মার্কস পেয়েছিলেন রড্রিগো, ভিনিসিয়াসরা। কিন্তু জাপানে এসেই তাল কাটল সাম্বার ছন্দে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাপানের কাছে হেরে গিয়েছে ২-৩ ব্যবধানে (Japan beats Brazil)

বিশ্বকাপের আগে এশিয়া ফুটবলের দুই শক্তিধর দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে (Warm-up Football Match) এসেছে ব্রাজিল। কোরিয়ার বিরুদ্ধে সহজে জিতলেও এদিন জাপানের কাছে হেরে গিয়েছে আনসেলেত্তির ছেলেরা।

ঘরের মাঠ আজিনোমোতো স্টেডিয়ামে ব্রাজিলের বিরুদ্ধে প্রথম জয় পেল জাপান। ব্রাজিলকে হারাতে তাদের সময় লাগল ৩৬ বছর। ১৯৮৯ সালে প্রথমবার মুখোমুখি হয় এই দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল সাম্বার দেশ। ম্যাচের হিসাবে ১৪তম ম্যাচে জয় পেয়েছে সূর্যদয়ের দেশ। এর আগে অবশ্য ব্রাজিলের সঙ্গে দুই বার ড্র করেছিল জাপান। 

এদিনও জাপানের বিরুদ্ধে শুরুটা ভালই করেছিল ব্রাজিল। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আনসেলেত্তির ছেলেরা। প্রথমার্ধে দুরন্ত ছন্দে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র-ব্রুনো গুইমারেসরা। দেখা যাচ্ছিল সাম্বা ছন্দও। ব্রাজিলের প্রথম গোলাটা এল দারুণ বোঝাপড়ায়। ২৬ মিনিটে সতীর্থর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে দুর্দান্ত পাস বাড়ান গুইমারেস। সেই বল জালে জড়িয়ে দেন পাওলো এনরিকে। এর কিছুক্ষণের মধ্যেই এল দ্বিতীয় গোল। ৩২ মিনিটে জাপানের ডি-বক্সে চিপ করে বল বাড়ান লুকাস পাকেতা। সেই বল থেকে জোরাল শটে গোল করে যান আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্তিনেলি। 

দ্বিতীয়ার্ধে মাঝমাঠের দখল নিয়ে নেয় জাপান। একের পর এক জাপানি হানায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ। ব্রাজিলের রক্ষণের ভুলে ৫২ মিনিটে ব্যবধান কমায় জাপান। বক্সের মধ্যে সতীর্থকে পাস দিতে গিয়ে প্রতিপক্ষের স্ট্রাইকার মিনামিনোকে দিয়ে বসেন ব্রাজিলের ডিফেন্ডার ফেবরিচিও ব্রুনো। গোলরক্ষককে একা পেয়ে জাপানের ফরোয়ার্ড গোল করতে ভুল করেননি। ৬২ মিনিটে সমতায় ফেরে জাপান। জুনিয়া ইতোর ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে যান কেইতো নাকামুরা। এর পর ৭১ মিনিটে গোল করে ব্রাজিলের কফিনে শেষ পেরেক পুঁতে দলকে ৩-২ গোলে জয় এনে দেন আয়াসে উয়েদা। ব্রাজিলের গোলরক্ষক হুগো সৌজা চেষ্টা করলেও বলকে জাল স্পর্শ করা থেকে বিরত রাখতে পারেননি।


```