Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

তৈরি হচ্ছে লাল-হলুদ জুনিয়ররা, শিশিরের হ্যাটট্রিকে রিলায়েন্সকে ওড়াল ইস্টবেঙ্গল

এআইএফএফ জুনিয়র লিগ ২০২৪-২৫-এর অনূর্ধ্ব-১৫ (AIFF U-15 Junior League) বিভাগে এদিন রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসকে (Reliance Foundation Young Champs) উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিধারীরা জিতেছে ৬-৪ ব্যবধানে। 

তৈরি হচ্ছে লাল-হলুদ জুনিয়ররা, শিশিরের হ্যাটট্রিকে রিলায়েন্সকে ওড়াল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ক্লাব

শেষ আপডেট: 16 May 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: দাদাদের পারফরম্যান্স দেখে সমর্থকরা যখন হতাশায় ভুগছেন, তখন আশার আলো জাগাচ্ছে ছোটরা। অন্তত তারা এটা বোঝাতে পারছে যে, লাল-হলুদের ভবিষ্যত প্রজন্ম অন্তত ভক্তদের হতাশ করবে না।

টানা ব্যর্থতার পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। ক্লাব কর্তা ও ইনভেস্টররা এবার সমর্থকদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর। এর মধ্যেই টানা সাফল্য অর্জন করে চলেছে পদ্মা পাড়ের ক্লাবের বয়সভিত্তিক দলগুলি।

এআইএফএফ জুনিয়র লিগ ২০২৪-২৫-এর অনূর্ধ্ব-১৫ (AIFF U-15 Junior League) বিভাগে এদিন রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসকে (Reliance Foundation Young Champs) উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিধারীরা জিতেছে ৬-৪ ব্যবধানে। ফাইনাল রাউন্ডের গ্রুপ ‘এ’র এই লড়াই অনুষ্ঠিত হয় জামশেদপুরের (Jamshedpur) ফ্লাটলেট গ্রাউন্ডে (Flatlet Ground)

ম্যাচের শুরু থেকেই গোলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে দুই দলই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২১ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় শিশির সরকার। কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে রিলায়েন্সকে সমতা ফেরা শুভ্রজিৎ প্রামাণিক। এরপর ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দে শুভ্রজিৎ। তবে এই লিড ধরে রেখে বিরতিতে যেতে পারেনি রিলায়েন্স। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) ফের গোল করে মশাল বাহিনীকে সমতায় ফেরা শিশির।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৫০ মিনিটে সুরজিৎ মাণ্ডি গোল করে লকে এগিয়ে দে। টানটান ম্যাচের ৬৭ মিনিটে গোল করে রিলায়েন্সকে সমতায় ফেরায় আইমান বিলালপম। ৭৮ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফের লাল-হলুদকে এগিয়ে দেয় শিশির। এরপর ৮৮ মিনিটে নিজের চতুর্থ গোলটি করে ইস্টবেঙ্গলের পক্ষে স্কোরলাইন ৫-৩ করে শিশির। 

৭৯ মিনিটে রিলায়েন্সের হয়ে রাজবীর মণ্ডল গোল করে ব্যবধান কমালেও ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪) রমিত দাসের গোলে ম্যাচ ৬-৪ গোলে জিতে নেয় ইস্টবেঙ্গল।


```