বৃহস্পতিবার এ দুই ম্যাচের ২৮ সদস্যের প্রাথমিক দল (28 Members Preliminary Squad) ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। যেখানে সবচেয়ে বড় খবর, চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি (Lionel Messi)।

লিওনেল মেসি
শেষ আপডেট: 16 May 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফুটবলের এখনও বাকি ১৩ মাস। এবার তিনটি দেশে হবে বিশ্বকাপ- আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। ইতিমধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর (FIFA World Cup 2026) টিকিট নিশ্চিত (Confirm) করে ফেলেছে। তবে এখনও তাদের বাকি রয়েছে যোগ্যতা অর্জন পর্বের (Qualifying Round) নিয়মরক্ষার ম্যাচ। তবে নিয়মরক্ষার হলেও ম্যাচগুলির গুরুত্ব রয়েছে লিওনেল স্কালোনির ছাত্রদের কাছে। এই ম্যাচগুলি দিয়েই যতটা সম্ভব প্রস্তুতি সেরে রাখতে চাইছেন মেসিদের হেডস্যার।
গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আনখেল দি মারিয়া-সহ বেশ কিছু ফুটবলার এবার নেই। নীল-সাদা জার্সিতে এবার নতুন কিছু ফুটবলার রয়েছেন। দলের শক্তি-দুর্বলতা চিহ্নিত করা এবং নতুনদের বাজিয়ে দেখার জন্যও যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি বিশেষ গুরুত্বপূর্ণ স্কালোনির কাছে। বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রেও এই ম্যাচগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে আর্জেন্টিনা আগামী মাসে দু’টি ম্যাচ খেলবে। ৬ জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার এ দুই ম্যাচের ২৮ সদস্যের প্রাথমিক দল (28 Members Preliminary Squad) ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। যেখানে সবচেয়ে বড় খবর, চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি (Lionel Messi)।
এর আগে গত মার্চে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচ ছিল বিশ্বচ্যাম্পিয়নদের। সেই দুই ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি ফুটবলবিশ্বের যুবরাজ। এবার মেসি স্কোয়াডে যোগ দেওয়ায় বাড়তি আত্মবিশ্বাস পাবে নীল-সাদা শিবির।
২৮ সদস্যের প্রাথমকি দলে ফিরেছেন ২০ বছর বয়সি দুই তরুণ আলেহান্দ্রো গারনাচো (Alejandro Garnacho) এবং ভ্যালেন্টিন ভারকোও। এই দুই তরুণই এবার ক্লাব ফুটবলে দুরন্ত ফর্মে রয়েছেন।
দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে স্কালোনির ছাত্ররা। ১৪ ম্যাচে তারা জিতেছে ১০টিতে, ড্র ১ ও তিনটি হার নিয়ে তাদের পয়েন্ট ৩১। পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা ইকুয়েডরের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে তারা। অন্য দিকে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে ৪ নম্বরে। ১৪ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ২১।
২৮ সদস্যের আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিঙ্গেজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, ভ্যালেন্টিন কাস্তেলানোস, আলেহান্দ্রো গারনাচো, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া।