Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জপযন্ত্র হাতে নয়া অবতারে বিরাট, বৃন্দাবন-ভ্রমণ কি সত্যি বদলে দিল কোহলিকে? সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়

সোমবার অবসর নেন টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে। পরদিন, মঙ্গলবার সস্ত্রীক বৃন্দাবন (Vrindavan) যাত্রা করেন বিরাট কোহলি (Virat Kohli)। 

জপযন্ত্র হাতে নয়া অবতারে বিরাট, বৃন্দাবন-ভ্রমণ কি সত্যি বদলে দিল কোহলিকে? সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়

বিরাট কোহলি

শেষ আপডেট: 16 May 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: সোমবার অবসর নেন টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে। পরদিন, মঙ্গলবার সস্ত্রীক বৃন্দাবন (Vrindavan) যাত্রা করেন বিরাট কোহলি (Virat Kohli)। হাজির হন স্বামী প্রেমানন্দ মহারাজের (Swami Premananda Maharaj) শ্রীহিত রাধাকেলি কুঞ্জ আশ্রমে। আটপৌরে সাদা জামা, ছাপোষা ট্রাউজার পরনে হাত জোড় করে নতজানু হয়েছিলেন বিরাট। ‘এখন প্রসন্ন?’ প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘এবার ঠিক আছি।‘

সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। স্বামীজি উপদেশ দেন, সাংসারিক হতে হবে। কিন্তু এর পাশাপাশি অন্তরের চিন্তন বদলানো জরুরি। তবে ঈশ্বরের কৃপা মিলবে। সাংসারিক বিত্তবৈভব বা সম্মানলাভ কোনওটাই ভগবানের করুণা নয়। এর জন্য চিন্তার প্রক্রিয়া পালটানো প্রয়োজন। তবেই ভগবান চেয়ে দেখবেন।

এই কথোপকথনের সূত্রে অনুষ্কা শর্মা (Anushka Sharma) প্রেমানন্দকে জিজ্ঞেস করেন, ‘নামজপের মাধ্যমেই কি সবকিছু সম্ভব?’ উত্তরে সম্মতি দেন স্বামীজি। জানান, নামজপে সুফল মিলবে। কিন্তু এর পাশাপাশি নিজের অনুরাগ বাড়াও।

বিরাটের আশ্রমে যাওয়ার, আলাপচারিতার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার সামনে এল আশ্রম ছেড়ে গাড়িতে চড়ে বেরিয়ে যাওয়ার ছবি। যেখানে দেখা যায় বিরাটের হাতে জপযন্ত্র (Jap Machine)। কতবার নামজপ হল, তার সংখ্যা গোনার মেশিন। এই ছবি দেখেই সোশ্যাল মিডিয়ায় বিস্ময়ের ঝড় ওঠে। সমাজমাধ্যম এক্স-এ প্রশ্ন তোলেন কেউ কেউ: তবে কি এবার ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট ও প্রতিযোগিতাকে চিরবিদায় জানাতে চলেছেন বিরাট? খেলাধুলো ছেড়ে ‘বাবা’ হয়ে উঠবেন তিনি? এর পাশাপাশি বিস্ময়, ‘বিরাট মানুষ হিসেবে একেবারে বদলে গিয়েছে।‘

উল্লেখ্য, রবি শাস্ত্রী (Ravi Shastri), যিনি শুধু কোহলির একসময়ের কোচ নন, কাছের বন্ধুও বটে, অতিসম্প্রতি জানিয়েছেন, ঘরে-বাইরে ফর্ম নিয়ে সমালোচনার জেরে বিরাট নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর অবসরের সিদ্ধান্তে বিস্মিত হলেও শাস্ত্রীর বক্তব্য, সমালোচনার কারণেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট।


```