Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

গোড়ায় বিরাগ, বদলে গেল অনুরাগে! বিরাটের সঙ্গে বন্ধুত্বের সাতকাহন শেয়ার করলেন ডেভিলিয়ার্স

একজন দক্ষিণ আফ্রিকার (South Africa)। অন্যজন ভারতের (India)। একসঙ্গে হাতে হাত মিলিয়ে ময়দানে নামার সুযোগ ছিল না। অথচ এই অসম্ভবকেই সম্ভব করেছিল আইপিএল—আরও স্পষ্টভাবে বললে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।

গোড়ায় বিরাগ, বদলে গেল অনুরাগে! বিরাটের সঙ্গে বন্ধুত্বের সাতকাহন শেয়ার করলেন ডেভিলিয়ার্স

কোহলি ও ডেভিলিয়ার্স

শেষ আপডেট: 16 May 2025 06:30

দ্য ওয়াল ব্যুরো: একজন দক্ষিণ আফ্রিকার (South Africa)। অন্যজন ভারতের (India)। একসঙ্গে হাতে হাত মিলিয়ে ময়দানে নামার সুযোগ ছিল না। অথচ এই অসম্ভবকেই সম্ভব করেছিল আইপিএল—আরও স্পষ্টভাবে বললে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আরসিবি শিবিরেই বিরাট কোহলিকে (Virat Kohli) সতীর্থ হিসেবে পাশে পান এবি ডেভিলিয়ার্স (AB Devilliers)৷

ক্রিকেটের ময়দানে বিরাট ও ডেভিলিয়ার্স দুজনেই পরাক্রমী খেলোয়াড়। দুজনের বন্ধুত্বও ভক্তমহলে যথেষ্ট সুবিদিত৷ অথচ বিরাটের অবসরের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান স্বীকার করেছেন: গোড়ায়, ভালভাবে পরিচয়ের আগে কোহলিকে ঠিক পছন্দ করতেন না তিনি।

এই অপছন্দের কারণও ব্যাখ্যা করেছেন এবি। বলেছেন, ‘বিরাট ক্রিকেটের ময়দানে আমার ভাইয়ের মতো। যত আলাপ গড়ায়, তত বন্ধুত্ব বাড়ে। আসলে ওর বিরুদ্ধে খেলা ভয়ংকর যন্ত্রণা। দুর্দান্ত প্রতিযোগী ও, ভাল খেলোয়াড়ও। তাই ঠিকমতো জানার আগে ওকে খুব একটা পোষায়নি। দুজনে একই ধাঁচের প্রতিদ্বন্দ্বী।’

কিন্তু শেষপর্যন্ত এই লড়াকু মানসিকতাই যে দুজনকে একসুতোয় বেঁধেছে, স্বীকার করেছেন এবি৷ তাঁর কথায়, ‘আমরা দুজনেই জিততে চেয়েছি। দলের যে কোনও পরিবেশে নিজেদের মিশিয়ে দিয়েছি। সেখানে সমস্যা দেখা দিলেই আমাদের আগ্রাসী ধরন বেরিয়ে এসেছে৷ ওর বিরুদ্ধে খেলার সময় এটাই সমস্যা হয়ে দেখা দেয়৷’

এই পরিস্থিতি বদলে গেল কীভাবে? কীভাবে আরও কাছাকাছি এলেন দুজনে? ডেভিলিয়ার্স বলেন, ‘যখন আরসিবিতে এলাম, বিরাটকে আরও ভালভাবে চিনলাম। আমরা ধীরে ধীরে পারিবারিক বন্ধু হয়ে উঠি, ভাইও৷ বাইশ গজে যখন একসঙ্গে খেলেছি দুজনে দুজনকে নিবিড়ভাবে বুঝতে পেরেছি। পার্টনারশিপের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি।’


```