শীতের দিনে শরীর চাঙ্গা রাখতে ব্রেকফাস্টে সঠিক খাবার বেছে নেওয়া জরুরি। ঠান্ডার সঙ্গে লড়াই করতে কোন খাবারগুলি সকালের পাতে রাখবেন?

ব্রেকফাস্ট
শেষ আপডেট: 6 January 2026 14:55
দ্য ওয়াল ব্যুরো: শীতে ওজন কমানো চাপের, এমন কথা অনেকেই বলে থাকে। কিন্তু এটি আসলে মিথ। ওজন যেকোনও সময় কমতে পারে। তার জন্য ডায়েটে নজর দেওয়া প্রয়োজন। পুষ্টিবিদরা বলছেন, সকালে উঠে খালি পেটে যা খাওয়া হবে তাই সইবে। অর্থাৎ দিনের শুরুতে স্বাস্থ্যকর খাবার খেলে সারাদিন শরীর ভাল থাকবে। মনে রাখতে হবে খাবারে যেন চিনির পরিমাণ কম থাকে ও প্রোটিন সঙ্গে ফাইবার বেশি থাকে। এমন কিছু খাবারেরই খোঁজ দিচ্ছে দ্য ওয়াল।
রোস্টেড ছোলা
ছোলায় প্রোটিন ও ফাইবার থাকে যার ফলে অনেক্ষণ পেট ভর্তি রাখে। বার বার খাওয়ার ইচ্ছে কমবে ও ওজন নিয়ন্ত্রণে থাকবে। রোস্টেড ছোলা ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে।
ভেজ স্যুপ
শীতে প্রচুর সবজি পাওয়া যায় বাজারে। পছন্দ মতো সবজি দিয়ে স্যুপ বানিয়ে খেলে পেট ভাল থাকবে। শরীর গরম হবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
গ্রিন টি এবং আমন্ড মিল্ক
গ্রিন টি, আমন্ড মিল্ক ও কিছু দারুচিনি বা এলাচ দিয়ে একটি ড্রিঙ্কস বানিয়ে নেওয়া যেতে পারে। যাতে ক্যালোরি কম থাকবে এবং অ্যান্টিঅক্সিডেন্টস বেশি থাকবে। গ্রিন টির ক্যাফেইন ও ক্যাটিচিন ফ্যাট বার্নিং ও মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে।
বাদাম, আখরোট ও কুমড়োর বীজ
এই সব স্ন্যাক্স স্বাস্থ্যকর। এর থেকে প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যাবে। হালকা গরম করে বা মশলা অ্যাড করে খেলে অনেক্ষণ পেট ভরা থাকবে।
মিষ্টি আলু
মিষ্টি আলু শরীরের জন্য ভীষণ উপকারী। এতে ফাইবার, ভিটামিন ও ও অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। মিষ্টি আলু বেক করে খাওয়া যেতে পারে। মিষ্টি খাওয়ার প্রবণতা থাকলে, মিষ্টি আলু সেকাজও করবে।
গ্রীক ইয়োগার্ট ও ডালিম
গ্রীক ইয়োগার্টে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এতে একটু ডালিম মিশিয়ে খাওয়া যেতে পারে। পেট ভাল থাকবে, হজম ক্ষমতা বাড়বে।
শুকনো ফল ও বাদাম
অ্যাপ্রিকট-ক্র্যানবেরি সঙ্গে বাদাম, বিভিন্ন সিড ও অল্প চকলেট চিপস মিশিয়ে একটি পুষ্টিকর স্ন্যাকস তৈরি করতে পারে। যা স্বাদে অত্যন্ত ভাল তো হবেই, ভেটও ভরা থাকবে অনেকক্ষণ।
গরম হলুদ দুধ
গরম দুধের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে খেলে শীতের দিনে শরীর ভাল থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এতে সামান্য বাদামও অ্যাড করা যেতে পারে।