Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

৩০০ ক্যালোরিতে রাতের খাবার সারতে চান? রইল অপশন, পাবেন রেস্তরাঁতেও

রাতের খাবারও হতে পারে হালকা, হেলদি আর সুস্বাদু, আর সেটা আপনার প্রিয় ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্ডার করলেও পাওয়া যাবে।

৩০০ ক্যালোরিতে রাতের খাবার সারতে চান? রইল অপশন, পাবেন রেস্তরাঁতেও

ফাইল ছবি

শেষ আপডেট: 21 July 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: সারাদিনের খাটাখাটনির পরে আর রান্নাঘরে ঢুকতে মন চায় না? অথচ ওজন নিয়ন্ত্রণ করতে গিয়ে বাইরের খাবারও খেতে ভয় পান? চিন্তা নেই! স্বাদ, স্বাস্থ‍্য আর স্বস্তির মাঝে আর কোনও রকম আপস নয়। রাতের খাবারও হতে পারে হালকা, হেলদি আর সুস্বাদু, আর সেটা আপনার প্রিয় ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্ডার করলেও পাওয়া যাবে।

চলুন দেখে নেওয়া যাক এমনই পাঁচটি রাতের খাবার, যেগুলো ৩০০ ক্যালোরির মধ্যে এবং শরীরের ভার কমায়, মন ভাল রাখে।

১. গ্রিলড চিকেন স্যালাড

হালকা অথচ পেটভরানো কিছু খেতে চাইলে গ্রিলড চিকেন স্যালাড হতে পারে আদর্শ। রসালো গ্রিলড চিকেন আর টাটকা সবুজ শাকসবজি, সঙ্গে ঝাল-ঝাল ড্রেসিং, এই মিলেই তৈরি হয় একদম গিল্ট-ফ্রি ডিনার। স্বাদের সঙ্গে শরীরও রাখে ঠিকঠাক।

২. ভেজিটেবল ক্লিয়ার স্যুপ ও স্টার ফ্রাইড টোফু

গরম গরম ঝোলের মতো স্যুপ, সঙ্গে নরম টোফু, খেলে ফ্রেশ লাগে। রাতে পেট হালকা রাখতে চাইলে বা ডিটক্স করতে চাইলে এটা আদর্শ খাবার।

৩. কিনোয়া খিচুড়ি

ইন্ডিয়ান খাবার খেতে মন চাইছে? কিনোয়ার খিচুড়ি খান। পুষ্টিগুণে ভরপুর এই খাবারে আছে ফাইবার, প্রোটিন, খেতেও বেশ ভাল হয়। হেলদি খাবার যে স্বাদে কম নয়, তা প্রমাণ করে দেবে এই এক বাটি খিচুড়ি।

৪. পনির লেটুস র‍্যাপ

পনির প্রেমীদের জন্য এই অপশন! ঝালঝাল পনিরের পুর আর টাটকা লেটুস পাতায় মোড়া এই খাবার কম ক্যালোরি, কম কার্ব, তবুও চিবোতে চিবোতে মন ভরে যাবে। হালকা ডিপ বা সসের সঙ্গে খেলে আরও ভাল লাগবে।

৫. গ্রিলড ফিশ ও স্টিমড ভেজিটেবলস

যাঁরা একেবারে হালকা অথচ প্রোটিন-সমৃদ্ধ রাতের খাবার খুঁজছেন, তাঁদের জন্য এক নম্বর অপশন গ্রিলড ফিশ। সঙ্গে টাটকা সবজি সেদ্ধ। সপ্তাহের মাঝামাঝি একটু ক্লিন ইটিং করতে চাইলে এর চেয়ে ভাল কম্বিনেশন আর কী হতে পারে।

রাতের খাবারে ফ্লেভার বজায় রেখে কীভাবে স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখা যায়, তার নিখুঁত উদাহরণ এই পাঁচটি পদ। আর রান্না করতে ইচ্ছে না করলে? অর্ডার করুন আপনার পছন্দের ফুড অ্যাপ থেকেই। এগুলো সবই অ্যাপে পাওয়া যাবে।


```