Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সন্ধেয় চায়ের সঙ্গে আর বিস্কুট নয়! ঘরেই ২ মিনিটে বানিয়ে ফেলুন সুজির স্পেশ্যাল কাটলেট

ঘরে বানানো সুজির কাটলেট! মাত্র কয়েক মিনিটে তৈরি, বিকেলের চা বা অতিথির জন্য পারফেক্ট। প্রয়োজনীয় উপকরণ ও সহজ স্টেপবাইস্টেপ রেসিপি।

সন্ধেয় চায়ের সঙ্গে আর বিস্কুট নয়! ঘরেই ২ মিনিটে বানিয়ে ফেলুন সুজির স্পেশ্যাল কাটলেট

সুজির কাটলেট

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 September 2025 15:14

দ্য ওয়াল ব্যুরো: খাবারের টেবিলে নিত্যদিনের সেই একই আইটেমে কি মন ভরে না? একটু নতুনত্ব চাই? তারউপরে যদি সন্ধে বেলায় হঠাৎ বাড়িয়ে অতিথি আসে। ব্যস্ত জীবনে রেস্টুরেন্ট বা অ্যাপ থেকে অর্ডার দেওয়াই যেন এখনকার ট্রেন্ড। কিন্তু সত্যি বলতে কী, ঘরে বানানো খাবারের স্বাদেই লুকিয়ে থাকে আসল আনন্দ। আর যদি তা হয় মাত্র কয়েক মিনিটে তৈরি, তবে তো কথাই নেই! আজ তাই রইল একদম সহজ আর ঝটপট রেসিপি—সুজির কাটলেট।

কী কী লাগবে?

রেসিপি বানাতে খুব বেশি কিছু লাগবে না। আপনার রান্নাঘরেই সব উপকরণ মিলবে সহজে।

সুজি – ১২ টেবিল চামচ

দুধ বা জল – ২ ½ কাপ

মাখন – ১ টেবিল চামচ

কোরানো চিজ – ½ কাপ (না দিলেও চলবে)

মিহি কুচোনো কাঁচালঙ্কা – রুচি অনুযায়ী

মিহি কুচোনো পেঁয়াজ – ২টি

মিহি কুচোনো আদা – ১ ইঞ্চি

নুন – ১ চা চামচ বা রুচি অনুযায়ী

মিহি কুচোনো ধনেপাতা বা পুদিনা – ১ মুঠো

ময়দা – ১ কাপ বা বেশি (গোলার জন্য)

বিস্কুটের গুঁড়ো – প্রয়োজনমতো

ভাজার জন্য তেল বা ঘিVegetable Cutlet Recipe | Crispy Veg Cutlet | Vegetable Snacks Recipe |  N'Oven - YouTube

কীভাবে বানাবেন দেখে নিন

প্রথমেই একটি প্যানে দুধ নিন। তার সঙ্গে মাখন আর চিজ দিয়ে দিন। এবার একে একে ঢালুন সুজি, নুন, আদা, পেঁয়াজ, কাঁচালঙ্কা আর ধনেপাতা। অনবরত নাড়তে থাকুন। কয়েক মিনিট পর দেখবেন মিশ্রণটা শুকনো হয়ে এসেছে। তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিন।

ঠান্ডা হয়ে গেলে হাতে অল্প করে মণ্ড নিন। কাটলেট বা চপের মতো আকার দিয়ে ফেলুন। এবার প্রতিটি টুকরো ময়দার গোলায় ডুবিয়ে নিন। তারপর বিস্কুটের গুঁড়ো ভালো করে মেখে নিন। তাওয়াতে অল্প তেল বা ঘি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলুন।

গরম গরম সুজির কাটলেট পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে। বিকেলের আড্ডায় বা সন্ধের চায়ের সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই সহজ রেসিপি। আর একবার খেলে পরিবারের সবাই বলবে—“আরও একবার চাই!”


```