Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Diwali 2025: দীপাবলির সন্ধেয় চেখে দেখুন এই স্ন্যাক্স, স্বাদের সঙ্গে অতিথিদের উপহার দিন পুষ্টিও

দীপাবলির আড্ডায় বাড়তি উন্মাদনা জোগাবে এই স্ন্যাক্স। ট্রাই করতে পারেন আপনিও।

Diwali 2025: দীপাবলির সন্ধেয় চেখে দেখুন এই স্ন্যাক্স, স্বাদের সঙ্গে অতিথিদের উপহার দিন পুষ্টিও

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 October 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে বাড়িতে ছোট্ট পার্টি রেখেছেন কিন্তু সন্ধেবেলা কি খেতে দেবেন বুঝতে পারছেন না? একঘেয়ে আলুর চপ বা পেঁয়াজির বাইরে গিয়ে যদি নতুন কিছু চেষ্টা করতে চান, তাহলে লাউ পাতার বড়া হতে পারে দারুণ বিকল্প। শরতের বিকেলে, শীতের আগমনী হাওয়ায়, এই মুচমুচে বড়া মুহূর্তেই জমিয়ে তুলবে আপনার আড্ডা আর চায়ের সময়।

শুধু স্বাদেই নয়, গুণেও ভরপুর এই পদ। লাউ পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার, যা রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে ত্বক ও হজমশক্তি পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে। কম ক্যালোরিযুক্ত এই খাবার ওজন কমাতেও উপকারী।

লাউ পাতার বড়া তৈরি করতে যা যা লাগবে-

  • কচি লাউ পাতা: ১০-১২টি
  • মসুর ডাল: হাফ কাপ
  • বুটের ডাল: হাফ কাপ
  • চাল: এক চতুর্থাংশ
  • পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা-রসুন বাটা
  • হলুদ, জিরা গুঁড়ো, লবণ (স্বাদমতো)
  • বেসন ২ চামচ
  • ভাজার জন্য তেল

প্রথমে ডাল ও চাল ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর এগুলো বেটে নিন পেঁয়াজ, কাঁচামরিচ, আদা-রসুন, হলুদ ও জিরা গুঁড়োর সঙ্গে। তারপর বেসন মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। প্রতিটি লাউ পাতা পরিষ্কার করে তার একপাশে ডালের মিশ্রণ লাগিয়ে ভাঁজ করে নিন। এরপর মাঝারি আঁচে তেলে সোনালি বাদামি করে ভেজে নিন। কিচেন টিস্যুতে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

  • ডালের মিশ্রণ ঘন রাখলে বড়া বেশি মুচমুচে হবে
  • চালের গুঁড়ো বা বেসন ব্যবহার করলে বড়া আরও খাস্তা হবে
  • মাঝারি আঁচে ধীরে ভাজলে ভেতরটা ভাল সিদ্ধ হবে, আর বাইরেটা হবে মচমচে

লাউ পাতার বড়া শুধু মুখরোচকই নয়, এটি একটি স্বাস্থ্যকর স্ন্যাকসও বটে। লাউ পাতা ফাইবারে ভরপুর, যা হজমে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ভিটামিন সি ও আয়রনের উপস্থিতি শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই যারা স্বাস্থ্য সচেতন, তাঁদের জন্যও এই বড়া এক নিখুঁত বিকল্প হতে পারে।


```