Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কাতারের বিমানে নিরামিষ খাবারের বদলে মিলল মাংস, জোর করে সেটাই খাওয়ালেন ক্রু, মৃত্যু চিকিৎসকের

কাতার এয়ারওয়েজের বিমানে নিরামিষ খাবারের বদলে দেওয়া হল মাংস। মাঝ আকাশে দমবন্ধ হয়ে মৃত্যু ৮৫ বছরের চিকিৎসকের, দায়ে অভিযুক্ত বিমান সংস্থা।

কাতারের বিমানে নিরামিষ খাবারের বদলে মিলল মাংস, জোর করে সেটাই খাওয়ালেন ক্রু, মৃত্যু চিকিৎসকের

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 October 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: বিমানে ভয়াবহ ঘটনা। ভেজ খাবার প্রি-অর্ডার করা সত্ত্বেও মাঝ আকাশে প্লেটে চলে এল আমিষ থালি। সঙ্গে কেবিন ক্রুর নির্দেশ, 'চারপাশে যা আছে খেয়ে নিন।' এই নির্দেশ মেনেই খাবার খেতে গিয়ে দমবন্ধ হয়ে প্রাণ গেল ৮৫ বছরের এক যাত্রীর। ঘটনার পর এয়ারলাইন সংস্থার বিরুদ্ধে দায়ের হল মামলা।

২০২৩ সালের ৩০ জুনের ঘটনা। কাতার এয়ারওয়েজের লস অ্যাঞ্জেলস থেকে কলম্বো যাওয়ার ফ্লাইটে উঠেছিলেন  অশোক জয়বীর। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত এই কার্ডিয়োলজিস্ট ছিলেন কঠোর নিরামিষভোজী। ১৫ ঘণ্টার বেশি সময়ের দীর্ঘ যাত্রার জন্য তিনি আগেভাগেই নিরামিষ খাবার বুক করেছিলেন সংস্থার থেকে। কিন্তু ফ্লাইটে উঠে জানতে পারেন, কোনও ভেজ মেনু নেই। পরিবর্তে দেওয়া হয় সাধারণ আমিষ খাবার, আর বলা হয়, মাংস ছাড়া বাকিটা খেয়ে নিতে।

এই নির্দেশ মেনে খেতে গিয়েই গলায় আটকে যায় খাবার। হঠাৎই শ্বাস নিতে না পেরে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। বিমানকর্মীরা তৎপর হয়ে ওঠেন, চিকিৎসা সংস্থা মেডওয়ারের সঙ্গে যোগাযোগ করা হয়। তবুও অবস্থার কোনও উন্নতি হয়নি। বাধ্য হয়ে বিমানটি নামানো হয় স্কটল্যান্ডে। সেখানেই হাসপাতালে ভর্তি করা হয় জয়বীরকে। কয়েকদিন লড়াইয়ের পর ২০২৩ সালের ৩ অগস্ট তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, অ্যাসপিরেশন নিউমোনিয়া, অর্থাৎ খাবার বা তরল শ্বাসনালিতে ঢুকে ফুসফুসে সংক্রমণ তৈরি হওয়ায় মৃত্যু হয়েছে।

অশোক জয়বীরের ছেলে, সূর্য জয়বীর পরে কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ, বিমান সংস্থা শুধু প্রি-অর্ডার করা নিরামিষ খাবার দেয়নি এমন নয়, বাধ্য করা হয়েছে আমিষ খাবার খেতে। জরুরি অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপও করেননি ক্রু মেম্বাররা। ‘নেগলিজেন্স’ ও ‘রংফুল ডেথ’ হিসেবে মামলা রুজু হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, কাতার ও আমেরিকা উভয়েই মনট্রিল কনভেনশনের সদস্য। আন্তর্জাতিক এই চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইট চলাকালীন দুর্ঘটনা বা মৃত্যুর ঘটনায় নির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে বাধ্য এয়ারলাইন সংস্থা। সেই হিসেবে কাতার এয়ারওয়েজের সর্বাধিক দায় প্রায় ১.৭৫ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।

ক্ষতিপূরণ নিয়ে টানাপড়েনের মাঝেই প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের খাদ্যসংক্রান্ত নির্দেশ মেনে চলা ও চিকিৎসা জরুরি অবস্থার প্রস্তুতি নিয়ে। বিশেষত প্রবীণ যাত্রীদের ক্ষেত্রে এমন অবহেলা কতটা বিপজ্জনক হতে পারে, তা সামনে এল।

আর এর আগেও এমন ঘটনা ঘটেছে। এক সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটকে ফ্রাঙ্কফুর্ট থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে জরুরি ভিত্তিতে নামাতে হয়েছিল প্যারিসে, কারণ ৪১ বছরের এক মহিলা চিংড়ি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক উড়ানে প্রি-অর্ডার মিল বা চিকিৎসা সহায়তা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে না মানলে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।


```