আন্তর্জাতিক মাইল ফলকের এক অন্যতম দিশারী হয়ে উঠবে এই বিমানবন্দর।

প্রায় কাজ শেষ হয়ে আসা এই বিমানবন্দর থেকে বাণিজ্যিকভাবে উড়ান চালু হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে।
শেষ আপডেট: 8 October 2025 10:24
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, ৮ অক্টোবর, বুধবার উদ্বোধন করবেন নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের (NMIA)। আন্তর্জাতিক মাইল ফলকের এক অন্যতম দিশারী হয়ে উঠবে এই বিমানবন্দর। লন্ডন, নিউইয়র্ক এবং টোকিওর পর একাধিক বিমানবন্দর বিশিষ্ট শহর হিসেবে নাম লেখাতে চলেছে নবি মুম্বই। প্রায় কাজ শেষ হয়ে আসা এই বিমানবন্দর থেকে বাণিজ্যিকভাবে উড়ান চালু হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে।
নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (NMIA) উদ্বোধন ছাড়াও এদিনই মুম্বই মেট্রো লাইন–৩-এর নতুন ধাপ চালু এবং ‘মুম্বই ওয়ান’ মোবিলিটি অ্যাপের উদ্বোধন করবেন মোদী। একনজরে দেখা নেওয়া যাক এই বিমানবন্দরের বৈশিষ্ট্য।