Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সপ্তাহজুড়ে শিক্ষক দিবস ক্লাব ফেনিসিয়াতে, শিক্ষক-ছাত্র সম্পর্ক মধুর করতে ডেজার্টে নজরকাড়া অফার

শিক্ষক দিবসকে ঘিরে বিশেষ উদ্যোগ ক্লাব ফেনিসিয়ার। সপ্তাহজুড়ে শিক্ষক-ছাত্রীদের জন্য থাকছে ফ্রি ডেজার্ট ও ১৫% ছাড়ের অফার। শিক্ষক-ছাত্র সম্পর্ককে আরও মধুর করতে অনন্য আয়োজন।

 

সপ্তাহজুড়ে শিক্ষক দিবস ক্লাব ফেনিসিয়াতে, শিক্ষক-ছাত্র সম্পর্ক মধুর করতে ডেজার্টে নজরকাড়া অফার

ছবি- দ্য ওয়াল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 September 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকরা সমাজের ভিত্তি, যেকোনও মানুষকে গড়ে তোলার মূল পিলার। শিক্ষক দিবসে তাই তাঁদের সম্মান জানাল ক্লাব ফেনিসিয়া। জমাটি আয়োজন ছিল প্রিমিয়াম লাইফস্টাইল ডেস্টিনেশনটিতে।

৫ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার, যেসকল শিক্ষক তাঁর ছাত্রছাত্রীদের সঙ্গে রেস্তরাঁয় খেয়েছেন, তাঁদের জন্য থাকল ফ্রি ডেজার্টের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। শিক্ষক-পড়ুয়া সম্পর্ক মধুর করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

তবে শুধু একদিন নয়, শিক্ষক দিবস উদযাপন ক্লাব ফেনিসিয়াতে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এখানকার সব ডেজার্টে থাকবে শিক্ষকদের জন্য বিশেষ ১৫% ছাড়। অর্থাৎ, এই এক সপ্তাহজুড়েই তাঁদের জন্য একটু মিষ্টি মুহূর্তের আয়োজন থাকছে।

ক্লাব ফেনিসিয়ার ডিরেক্টর অফ অপারেশনস নন্দিনী গুপ্তা বলেন, 'শিক্ষকরা শুধু তরুণ প্রজন্ম নয়, গোটা সমাজকে গড়ে তোলেন। তাঁদের অবদান অমূল্য। তাই আমরা শিক্ষক দিবসকে শুধু কথায় নয়, এক ভিন্ন রূপে উদযাপন করতে চেয়েছি। ছাত্রছাত্রীদের সঙ্গে ডেজার্ট ভাগ করে নেওয়ার আনন্দ হয়তো ক্ষুদ্র একটি উদ্যোগ, কিন্তু এর মধ্যেই আমরা চাই তাঁদের মনে থেকে যাওয়া মুহূর্ত তৈরি হোক।'


```