Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

পর্ক, চিজ কেক, চিকেনের হরেকরকম পদ! ক্রিসমাস স্পেশাল খাবার নিয়ে হাজির গোলপার্কের এই রেস্তরাঁ

গোলপার্কের ‘দ্য ইয়েলো টার্টল’ হাজির হয়েছে ক্রিসমাস স্পেশাল মেনু নিয়ে। পর্ক বেলি, চিকেন ওয়েলিংটন, রোস্টেড ডাক থেকে শুরু করে সান্তার হ্যাট চিজকেক-হরেক রকম পদে ভরপুর উৎসবের আয়োজন। 

পর্ক, চিজ কেক, চিকেনের হরেকরকম পদ! ক্রিসমাস স্পেশাল খাবার নিয়ে হাজির গোলপার্কের এই রেস্তরাঁ

ছবি- দ্য ইয়ালো টার্টেল

গার্গী দাস

শেষ আপডেট: 12 December 2025 16:32

দ্য ওয়াল ব্যুরো: ক্রিসমাসের আগমনী সুরে শহরের বিভিন্ন রেস্তরাঁ ইতিমধ্যেই উৎসবের সাজে সেজেছে। সেই তালিকায় রয়েছে দ্য ইয়ালো টার্টেল। ক্রিসমাস ২০২৫-কে সামনে রেখে বিশেষ মেনু (Special Festive Menu) ঘোষণা করা হয়েছে। ২০ ডিসেম্বর থেকে এই মেনু পাওয়া যাবে গোলপার্ক ও কেষ্টপুরের আউটলেটগুলিতে। দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে এই উৎসবে মাখা খাবারের স্বাদগ্রহণ।

রেস্তরাঁ জানাচ্ছে, নানা পদে সাজানো হয়েছে এ বারের স্পেশাল মেনু। উৎসবের আবহ বজায় রাখতে ক্রিসমাসের প্রচলিত স্বাদকে আধুনিক রান্নার সঙ্গে মেশানো হয়েছে। স্টার্টার থেকে মেইন কোর্স এবং ডেজার্ট, সব ক্ষেত্রেই রয়েছে আলাদা বিশেষত্ব ও চিন্তাভাবনার ছোঁয়া।

নতুন মেনুর অন্যতম আকর্ষণ পাইনাপেল গ্ল্যাজেড পর্ক বেলি (Pineapple Glazed Pork Belly),যার সঙ্গে পরিবেশন করা হবে স্পাইসড রেড ক্যাবেজ এবং বাটার-ব্রাউন পটেটো। এই পদটির দাম রাখা হয়েছে ৬২৫ টাকা। রেস্তরাঁ জানিয়েছে, এটি শুধুমাত্র গোলপার্ক আউটলেটেই (Golpark Outlet Only) পাওয়া যাবে।

এ ছাড়াও রয়েছে স্পিন্যাচ অ্যান্ড আর্তিচোক চিকেন ওয়েলিংটন (Spinach & Artichoke Chicken Wellington), যার সঙ্গে দেওয়া হবে টসড ভেজিটেবল। এই পদের দাম ৪৭৫ টাকা। এছাড়াও রোস্টেড ডাক ইন চিলি পাম সস (Roasted Duck in Chilli Plum Sauce), যার সঙ্গে পরিবেশন করা হচ্ছে হানি-রোস্টেড ক্যারট এবং স্পাইসড বিট বল, দাম ৮২৫ টাকা।

ডেজার্ট সেকশন (Dessert Delight)

উৎসব মানেই মিষ্টি আর ক্রিসমাস তো বাড়তি পাওনা। তাই সান্তা'স হ্যাট চিজকেক (Santa’s Hat Cheesecake)। লাল-সাদা রঙে সাজানো এই বিশেষ কেকের দাম ৩২৫ টাকা।

সিজনাল ড্রিঙ্কস (Seasonal Sips)

রেস্তরাঁর পক্ষ থেকে উৎসবকে কেন্দ্র করে দু’টি নতুন পানীয়ও রাখা হয়েছে-

  • রাডল্ফ হট কোকো স্পেশাল (Rudolph’s Hot Coco Special)- ২৪৫ টাকা
  • সান্তাস ক্র্যানবেরি পাঞ্চ (Santa’s Cranberry Punch)- ২৪৫ টাকা

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিসমাসের আনন্দকে আরও মনোমুগ্ধকর করে তুলতে খাবারের স্বাদে আনা হয়েছে নস্ট্যালজিয়া (Nostalgic Flavours) ও কমফর্ট (Comfort Food Feel)। শুধুমাত্র পরিবার বা বন্ধুদের সঙ্গে এলে এই মেনু পাওয়া যাবে এমন নয়, অফিস পার্টি-সব ক্ষেত্রেই এটি প্রযোজ্য।

রেস্তরাঁয় ক্রিসমাসের সাজসজ্জা, আলোকসজ্জা এবং বিশেষ পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও জানানো হয়েছে। উৎসবের সময় এক ছাদের নিচে বিশেষ খাবার ও অসাধারণ অভিজ্ঞতা (Festive Dining Experience) দিতে প্রস্তুত দ্য ইয়ালো টার্টেল। পৌঁছে যান আপনারাও।


```