Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আইসক্রিম কেক দিয়ে হোক ফাদার্স ডে সেলিব্রেশন, অফার নিয়ে হাজির বাসকিন রবিন্স

ফাদার্স ডে উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে বাসকিন রবিন্স। বাবাদের এই বিশেষ দিন উদযাপনে দেওয়া হচ্ছে ছাড়ও।

আইসক্রিম কেক দিয়ে হোক ফাদার্স ডে সেলিব্রেশন, অফার নিয়ে হাজির বাসকিন রবিন্স

আইসক্রিম কেক

শেষ আপডেট: 14 June 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: বাবা মানেই নিঃস্বার্থ ভালবাসা, নিঃশর্ত ভরসা আর নির্ভরযোগ্য আশ্রয়। রাত পোহালেই ফাদার্স ডে। এমন একজন কাছের মানুষের জন্য এই বিশেষ দিনে সেলিব্রেশন তো বরাদ্দই। কিন্তু কীভাবে সেলিব্রেট করবেন?

ফাদার্স ডে উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে বাসকিন রবিন্স। বাবাদের এই বিশেষ দিন উদযাপনে দেওয়া হচ্ছে ছাড়ও। এই অফার শুধুমাত্র সংস্থার নির্দিষ্ট পার্লারে পাওয়া যাবে। চাইলে টুক করে বাসকিন রবিন্সের স্পেশাল কেক কিনে এনে সারপ্রাইজ দিতেই পারেন।

কী কী কেক পাওয়া যাবে বাসকিন রবিন্সে? দেখে নিন

পিস্তাচিও অ্যান্ড ক্যারামেল আইক্রিম কেক

বাবা যদি রসিক হন তাঁর জন্য ক্যারামেল স্পঞ্জ কেকের মধ্যে পিস্তাচিও আর ক্যারামেল আইসক্রিমের স্তর, সঙ্গে ক্যারামেল রিবন, উপরে হুইপড ক্রিম আর পেস্তা ক্রাঞ্চ দেওয়া এই কেক নিয়ে নিতে পারে। দাম ৭৯৯ টাকা।

লোটাস বিসকফ আইসক্রিম কেক

মসৃণ, হালকা মিষ্টি। লোটাস বিসকফ আইসক্রিম আর ভ্যানিলা স্পঞ্জের স্তর, তার উপরে সোনালি ক্যারামেল ড্রিজ়ল, দাম ৯১৫ টাকা।

ব্লুবেরি চিজকেক আইসক্রিম কেক, দাম ৭৯৯ টাকা

রুচিশীল, মিষ্টি-প্রেমী বাবার জন্য এই কেক আদর্শ। বিস্কুট ক্রাম্বলের উপর ব্লুবেরি চিজকেক আইসক্রিম, তার উপরে আরও চিজকেকের আস্তরণ। খেতে লাগবে অপূর্ব।

এছাড়াও আলফানসো ম্যাঙ্গো আইসক্রিম কেক (দাম ৭৫৯ টাকা), ব্ল্যাকবেরি ফরেস্ট আইসক্রিম কেক (৭৫৯ টাকা), চকোলেট ট্রাফল আইসক্রিম কেক (৭৫৯ টাকা) দিতে পারেন।

একঘেয়ে কেক খেতে খেতে যদি আর ভাল না লাগে, একটু অন্যরকম অপশনের জন্য বাসকিন রবিন্স আদর্শ ঠিকানা।


```