Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিশ্ব চকোলেট দিবস উদযাপনে সামিল বাসকিন রবিন্স, এল ৫ বিশেষ আইসক্রিম

আজ বিশ্ব চকোলেট দিবস, স্মৃতির পাতায় আরেকটা চ্যাপ্টার জুড়তে ও তা সুমধুর করে তুলতে বাসকিন রবিন্স নিয়ে এল পাঁচটি অনবদ্য চকোলেট ট্রিট।

বিশ্ব চকোলেট দিবস উদযাপনে সামিল বাসকিন রবিন্স, এল ৫ বিশেষ আইসক্রিম

শেষ আপডেট: 7 July 2025 15:35

দ্য ওয়াল ব্যুরো: ছোট থেকে বড় হওয়া, মা-বাবা হওয়া থেকে দাদু-দিদিমা, চকোলেট যেকোনও বয়সের ফেভারিট। প্রত্যেকের জীবনেই চকোলেট জড়িয়ে থাকে কোনও না কোনও স্মৃতিতে। আজ বিশ্ব চকোলেট দিবস, স্মৃতির পাতায় আরেকটা চ্যাপ্টার জুড়তে ও তা সুমধুর করে তুলতে বাসকিন রবিন্স নিয়ে এল পাঁচটি অনবদ্য চকোলেট ট্রিট।

১. ইটালিয়ান এসকেপ - চকোলেট অ্যান্ড রোস্টেড হ্যাজেলনাট জেলাটো সানডে।

একঘেয়ে চকোলেট আইসক্রিমে নতুন মোড়ক। ইটালির কোনও ছিমছাম রাস্তায় ঘুরে বেড়ানোর অনুভূতি এনে দেবে এই সানডে। ক্যারামেলাইজড হেজেলনাট, নিউটেলা আর এক বল গাঢ় জিলাটো দিয়ে তৈরি, খেতে স্বর্গীয়। দাম মাত্র ১৯৫ টাকা।

২. ক্রঁসো কন সানডে - অল-ইন-ওয়ান ইনডালজেন্স

ক্রিস্পি বাটার মাখানো ক্রঁসো আর ঠান্ডা আইসক্রিম, এই জুটিতে মন না দিয়ে উপায় নেই। এতে রয়েছে মিসিসিপি মাড আইসক্রিম, উপরে গলানো চকোলেটের ঢাল। হালকা মেসি, কিন্তু তাতে কী! দাম  মাত্র ১৯৯ টাকা।

৩. দ্য চকোলেট লাভার্স ওয়াফল – আলটিমেট চকোলেট ওভারলোড

যারা পুরোদমে চকোলেটপ্রেমী, তাঁদের জন্য এটা স্বর্গ। ওয়াফল বেডে ডাচ চকোলেট আইসক্রিম, ব্রাউনি, চকো চিপস, হুইপড ক্রিম, চকোলেট ও বাটারস্কচ সস, আর তার উপরে চেরি। দাম ৩২৫ টাকা।

৪. কমফর্ট আইসক্রিম – ব্যাভেরিয়ান চকোলেট স্কুপ

চুপচাপ, একা বসে, এক স্কুপ আইসক্রিম খাওয়ার চেয়ে এই বৃষ্টির দিনে আর কী ভাল হতে পারে। টেস্ট করে নিতে পারেন কমফর্ট আইসক্রিম। দাম, মাত্র ১০৫ টাকা।

৫. চকোলেট ট্রাফল আইসক্রিম কেক – পার্টি স্টার

যেকোনও উদযাপনে ঝলমলে উপস্থিতি হতে পারে এই ট্রাফল। ব্যাভেরিয়ান চকোলেট আইসক্রিম আর সফট চকোলেট স্পঞ্জ লেয়ারে তৈরি এই কেক মুখে দিলেই গলে যায়। দাম ৭৫৯ টাকা।

উপরের যেকোনও আইসক্রিম বা কেক কিনতে গেলে অতিরিক্ত জিএসটি দিতে হবে। সেই অনুযায়ী দাম একটু বাড়তে পারে। 


```