Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দ্য ইয়েলো টার্টলে শুরু হল ডিম সাম ফেস্টিভ্যাল, খাবার শুরু মাত্র ২৪৯ টাকা থেকে

গত পাঁচ বছর ধরে কলকাতায় খাঁটি ডিম সাম পরিবেশন করছে দ্য ইয়েলো টার্টল। সেই সফরের পরবর্তী ধাপ হিসেবে এই বিশেষ উৎসব আয়োজন করেছেন তারা। 

 দ্য ইয়েলো টার্টলে শুরু হল ডিম সাম ফেস্টিভ্যাল, খাবার শুরু মাত্র ২৪৯ টাকা থেকে

ছবি - দ্য ওয়াল

শেষ আপডেট: 6 July 2025 18:25

দ্য ওয়াল ব্যুরো: দ্য ইয়েলো টার্টল মানেই দক্ষিণ কলকাতার বুকে খাঁটি এশিয়ান খাবারের ঠিকানা। সেই প্রতিষ্ঠানই এ বার আয়োজন করল ডিম সাম ফেস্টিভ্যালের।

গত পাঁচ বছর ধরে কলকাতায় খাঁটি ডিম সাম পরিবেশন করছে দ্য ইয়েলো টার্টল। সেই সফরের পরবর্তী ধাপ হিসেবে এই বিশেষ উৎসব আয়োজন করেছেন তারা। এখানকার শেফ অরুণ শ’র হাতে তৈরি প্রতিটি ডিম সামে মেলে রুচি, ঐতিহ্য আর অভিনবতার মিশেল।

মেনুতে কী কী থাকছে?

বিশেষভাবে বাছাই করা এই ফেস্টিভ্যাল মেনুতে থাকছে একাধিক মুখরোচক পদ

  • চিলি করিয়ান্ডার অ্যাভোকাডো সুইমাই – আদা-স্ক্যালিয়ন স্পাইসি ডিপের সঙ্গে পরিবেশন করা হয়, ক্লাসিক সুইমাইয়ের এক ঝলমলে রূপান্তর।
  • ভেজ সিজনাল ম্যাঙ্গো ডাম্পলিং – ঋতুর তাজা আম দিয়ে তৈরি, সঙ্গে দ্য ইয়েলো টার্টলের নিজস্ব আমের ডিপ।
  • চিকেন গিয়োজা ডাম্পলিং – জাপানি স্টাইলের প্যান-ফ্রায়েড এই ডাম্পলিংয়ের সঙ্গে মেলে ঝাঁঝালো ব্ল্যাক বিন পিপার সস।
  • সিফুড ডিম সাম – লবস্টার, প্রন আর সি বাসের বিলাসবহুল ফিলিংয়ের সঙ্গে অয়েস্টার-সয়-চিলি ডিপ।
  • ফাইভ স্পাইস র‍্যাপড পোর্ক ইন পাকচয় – চাইনিজ ফাইভ স্পাইস আর পাকচয়ের গভীর উমামি ফ্লেভারে তৈরি এক অনন্য পদ।

প্রতিটি ডিম সামের দাম রাখা হয়েছে ২৪৯ থেকে ৩৯৯ টাকার মধ্যে, যাতে এই উৎসবে সবাই পৌঁছে যেতে পারেন।

এক থালা খাবারে এশিয়ার গল্প

এই উৎসব শুধুই খাবার নিয়ে নয়, বরং তা সংস্কৃতি, কল্পনা ও অভিজ্ঞতার এক যৌথ উদযাপন। ডিম সামের প্রতিটি রূপে ধরা পড়ছে এশিয়ার নানা দেশ, তাদের রান্নার কৌশল এবং স্বাদের পরত।

রেস্তরাঁর কর্ণধার অপেক্ষা লাহিড়ি এনিয়ে বলেন, 'দ্য ইয়েলো টার্টল শুরু করার সময় থেকেই আমাদের উদ্দেশ্য ছিল এমন একটা জায়গা তৈরি করা, যেখানে খাবার যেন শুধুই পেট ভরানোর উপায় নয়, একটা সফর। ডিম সাম সকলে খুব পছন্দ করেন। সেই সূত্রেই এই ফেস্টিভ্যালের আগমন।'

ডিম সাম উপভোগ করতে পৌঁছে যান এই রেস্তরাঁয়। আরও তথ্যর জন্য রেস্তরাঁয় যোগাযোগ করে নিতে পারেন।


```