চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর জখম এবং রক্তাক্ত অবস্থায় ব্রজবালাকে প্রথমে কাসগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আলিগড় মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

ছবি- এআই
শেষ আপডেট: 3 July 2025 23:18
দ্য ওয়াল ব্যুরো: খাবারে নুন বেশি, রাগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর। স্বামীর হাত থেকে বাঁচতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল পাঁচ মাসের গর্ভবতীর। এই মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh Incident) কাসগঞ্জ জেলার নাগদা ঢাক গ্রামে। স্থানীয়রাই অভিযুক্ত রামুকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার খাবারে নুন বেশি হওয়া নিয়ে (Domestic dispute over excess salt in the food) রামু ও তাঁর স্ত্রী ব্রজবালার (২৫) মধ্যে ঝগড়া বাধে। সেই ঝগড়া ধীরে ধীরে বাড়তে থাকে। রাগের বশে রামু নিজের স্ত্রী ব্রজবালাকে মারধর করতে শুরু করেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করেন ব্রজবালা। তবে রামু তাঁকে আবার মারতে এলে ছাদ থেকে পড়ে যান ব্রজবালা।
চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর জখম এবং রক্তাক্ত অবস্থায় ব্রজবালাকে প্রথমে কাসগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আলিগড় মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয় ব্রজবালার (Man allegedly killed his five-month pregnant wife)।
ব্রজবালার ভাইয়ের অভিযোগ, রামুর তাঁর স্ত্রীর বোন অর্থাৎ শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। ব্রজবালা বিষয়টি জানতেন এবং তার প্রতিবাদ করতেন। এই কারণেও তাঁদের মধ্যে প্রায়ই অশান্তি হতো। ঘটনার পর রামু পালিয়ে যায়। তবে স্থানীয়রা রাতেই গ্রামের বাইরের একটি বাড়ি থেকে তাঁকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা এবং গার্হস্থ্য হিংসার ধারায় মামলা দায়ের হয়েছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।