Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা, ভূত চতুর্দশীতে কি সত্যিই নেমে আসে অশরীরী প্রেতাত্মারা? কেন?

মা-ঠাকুমার কাছে গল্প শোনা, এইদিন দুপুর থেকে সারারাত ঘুরে বেড়ায় ভূত-পেত্নির দল।

ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা, ভূত চতুর্দশীতে কি সত্যিই নেমে আসে অশরীরী প্রেতাত্মারা? কেন?

সত্যিই কী এইদিনে বাতাসে ঘুরে বেড়ায় ভূতপেত্নির দল?

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 13 October 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবছর কালীপুজো বা অমাবস্যার আগের দিনটিতে পালিত হয় ভূত চতুর্দশী। মা-ঠাকুমার কাছে গল্প শোনা, এইদিন দুপুর থেকে সারারাত ঘুরে বেড়ায় ভূত-পেত্নির দল। একা বাচ্চাদের দেখতে পেলেই ঘাড় মটকে দেবে। সেই ভয়ে বাচ্চারা এককালে দুপুরে খেলতে বেরতো না। সন্ধ্যায় চুপটি করে বসে থাকত কোনও বড়দের গা ঘেঁষে। গেম আর মোবাইলের যুগে সেইসব ভূতপ্রতের দল আজ উধাও। সত্যিই কী এইদিনে বাতাসে ঘুরে বেড়ায় ভূতপেত্নির দল? একা একা ঘুরলেই কি ঘাড়ে চেপে বসে অশরীরী আত্মারা? কী রয়েছে ভূতে বিশ্বাস করার নেপথ্যে?

কেন পালন করা হয় ভূত চতুর্দশী?

ভূত চতুর্দশী মূলত দুটি কারণে পালন করা হয়: একটি হল অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির জয় এবং অন্যটি হল- পরলোকগত পিতৃপুরুষদের স্মরণ করা  কথিত রয়েছে, কার্তিক মাসের এই তিথিতে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন নরকাসুরকে। মনে করা হয়, নরকাসুররূপী রাজা বলি প্রতিবছর ভূত চতুর্দশীর দিন অসংখ্য ভূত-প্রেত নিয়ে মর্ত্যে নেমে আসেন মায়ের পুজো দিতে। ঠিক এই কারণে ভূত চতুর্দশীর অপর নাম নরক চতুর্দশী। কারও কারও মতে, এই দিন যমকে প্রদীপ জ্বালিয়ে পূজা করা হয়, যা নরকের যন্ত্রণা থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। একটি মতে, দেবী কালী চামুণ্ডারূপে ১৪ ভূতকে সঙ্গে নিয়ে এসে অশুভ শক্তিকে দূর করেন।

পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামে পরিচিত। এ ছাড়াও কোথাও কোথাও ছোটা দেওয়ালি, রূপ চৌদাস, নরকা চৌদাস, রূপ চতুর্দশী বা নরকপূজা নামেও পরিচিত।

দৈত্যরাজ বলী দমন

দৈত্যরাজ বলী স্বর্গ, মর্ত্য ও পাতাল দখল করলে অসুররা সবার উপর অত্যাচার শুরু করে। বলীকে থামানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে বলির কাছে তিন পা জমি চাইলেন। দৈত্যরাজ এতে রাজি হলেন। বামনাবতার দুই পা স্বর্গ ও মর্ত্যে দিলেন। এরপর নাভি থেকে বের হওয়া তৃতীয় পা বলীর মাথায় দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। নিজের কথা রাখায় ও তাকে চিনেও দান দেওয়ায় বামনরূপী বিষ্ণু বলীকে প্রতি বছর পৃথিবীতে পূজা পাওয়ার আশীর্বাদ করলেন। এরপর থেকে কালীপূজার আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পূজা নিতে আসেন। তার সঙ্গে সহস্র ভূত, প্রেতাত্মা এবং অশরীরী এ সময় আসে।

নরকাসুর বধ

নরকাসুর নামে এক রাক্ষস ছিল এবং সে পৃথিবীতে মানুষের উপর অত্যাচার করছিল। সে ১৬০০০ গোপীকে বন্দি করেছিল। তারা সকলেই কৃষ্ণের কাছে রাক্ষসকে হত্যা করার জন্য প্রার্থনা করেছিলেন। নরকাসুর ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন যে, তিনি কেবল তাঁর মায়ের দ্বারাই নিহত হতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর স্ত্রী সত্যভামা সহ সমস্ত মেয়েদের উদ্ধার করতে যান। কারণ সত্যভামা পূর্বজন্মে তার মা ছিলেন। চতুর্দশীর এই দিন তারা রাক্ষসকে বধ করে সবাইকে রক্ষা করেছিলেন।


```