ধন ত্রয়োদশী তিথিটি অত্যন্ত শুভ। আশ্বিন বা কার্তিক মাসের (যে বছর যেমন পড়ে) কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিনটি সারা ভারতে ধনতেরস বা ধন ত্রয়োদশী হিসেবে পালিত হয়।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 10 October 2025 18:42
ধন ত্রয়োদশী তিথিটি অত্যন্ত শুভ। আশ্বিন বা কার্তিক মাসের (যে বছর যেমন পড়ে) কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিনটি সারা ভারতে ধনতেরস বা ধন ত্রয়োদশী হিসেবে পালিত হয়। অবাঙালিরা এই ত্রয়োদশীকে দেওয়ালির প্রথম দিন বা সূচনা পর্ব বলে মানেন। এই দিন বিশেষ কিছু নিয়ম মেনে চললে পরিবারের সবার কল্যাণ হয়, সংসারে সমৃদ্ধি আসে। কী সেই নিয়মনীতি? শাস্ত্র কী বিধান দিচ্ছে?

বিশিষ্ট বাস্তুবিদ জ্যোতিষ শিরোমণি ড: সুরেন্দ্র কাপুর বললেন,ধন ত্রয়োদশীর আগে বাড়িঘর খুব ভাল করে সাফসুতরো করে নিতে হবে। বিশেষ করে বাড়ির সদর দরজা বা ফ্ল্যাটের মেন ডোর যেন ঝকঝকে থাকে। কারণ এতটাই পজিটিভ এনার্জির পাওয়ার পয়েন্ট। ধনতেরসের দিন সদর দরজার দু'পাশে মঙ্গল ঘট বসাবেন নিজের আরাধ্য দেবতার নাম জপ করে। লাল হলুদ ফুলে সদর দরজা সাজালে দেখতেও যেমন ভাল লাগবে তেমন অশুভশক্তির বিনাশ হবে।
ডোরম্যাট,পর্দা-আপহোলস্ট্রি, কার্পেট-এই ধরনের জিনিস যা সচরাচর পাল্টানো হয় না ,বা পরিস্কার করা হয় না, সেগুলোর দিকে আগে নজর দিতে হবে। নতুন ডোরম্যাট কিনতে পারেন বা খুভ ভাল করে ওয়াশ করিয়ে নিতে পারেন।আর বাড়িতে জমিয়ে রাখা অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিতে হবে।

রান্নাঘরে ফাটা কাপ ,ভাঙা প্লেট, তোবড়ানো বাসন, খারাপ হয়ে যাওয়া টোস্টার, মিক্সার-গ্রাইন্ডার-এসব জমিয়ে রাখবেন না। ধনতেরসের আগে রান্নাঘর খুব ভাল করে পরিস্কার করুন। কারণ একটি বাড়ি বা ফ্ল্যাটের পজিটিভ এনার্জির কেন্দ্র কিচেন।

জায়গার অভাবে আজকাল ঠাকুরঘর খুব কম বাড়িতে থাকে। তবে একটা দেবতার স্থান বা ঠাকুরের আসন তো প্রতি গৃহস্থ বাড়িতে থাকেই। ধনতেরসের আগে এই দেবতার আসনকে ভক্তি ভরে পরিস্কার করে নতুন বস্ত্র পেতে সাজাতে হবে।ধনতেরসের দিন সকালে দীপধূপ জ্বেলে দেবতার পুজো করুন। সংসারে শান্তি সমৃদ্ধি আসবে।