Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

হারিয়ে যাচ্ছে ব্রিটিশ আমলের প্রশাসনিক ঐতিহ্য: ‘হ্যান্ডওভার নোট’-এর প্রথা এখন বিস্মৃত অতীত

একসময় বিদায়ী আধিকারিকরা নবাগতদের হাতে তুলে দিতেন গুরুত্বপূর্ণ নথি, ফাইল, সতর্কবার্তা ও অভিজ্ঞতার সারাংশ। এখন প্রশাসনে সেই চর্চা প্রায় বিলুপ্ত, ফলে ব্যাহত হচ্ছে কাজের ধারাবাহিকতা ও দায়বদ্ধতা।

হারিয়ে যাচ্ছে ব্রিটিশ আমলের প্রশাসনিক ঐতিহ্য: ‘হ্যান্ডওভার নোট’-এর প্রথা এখন বিস্মৃত অতীত

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 October 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: একসময় বিদায়ী আধিকারিকরা নবাগতদের হাতে তুলে দিতেন গুরুত্বপূর্ণ নথি, ফাইল, সতর্কবার্তা ও অভিজ্ঞতার সারাংশ। এখন প্রশাসনে সেই চর্চা প্রায় বিলুপ্ত, ফলে ব্যাহত হচ্ছে কাজের ধারাবাহিকতা ও দায়বদ্ধতা।

ভারতের আমলাতন্ত্রে (India) এক সময় একটি সুশৃঙ্খল প্রথা ছিল। বিদায়ী আধিকারিক তাঁর স্থলাভিষিক্তের জন্য রেখে যেতেন একটি লিখিত ‘চার্জ হ্যান্ডওভার নোট’ (Handover Note)। এই প্রথার সূচনা হয়েছিল ১৮৫৮ সালের Government of India Act-এর পর, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার যায় ব্রিটিশ সরকারের হাতে। ওই সময় থেকেই দায়িত্বে পরিবর্তনের সময়ে সরকারি আধিকারিকদের বাধ্যতামূলকভাবে এমন নোট তৈরি করতে হত, যাতে থাকত চলতি প্রকল্পের অগ্রগতি, গুরুত্বপূর্ণ নথি, গোপন তথ্য, এমনকি কে বিশ্বস্ত, কে নয় সেই সতর্কবার্তাও।

ব্রিটিশ আমলের (British Era System) ওই প্রথা নতুন আধিকারিকদের কাজ সহজ করত। হঠাৎ বদলির পরও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকত, সময় নষ্ট হত না ফাইল বুঝতে। স্বাধীনতার পরও কিছু সৎ ও সচেতন আধিকারিক এই রীতি বজায় রেখেছিলেন, কিন্তু আজ তা প্রায় হারিয়ে গেছে।

বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার— কেউই এই বিষয়ে কোনও স্পষ্ট নির্দেশ দেয় না। কেবল কিছু দফতর মাঝে মাঝে সার্কুলার জারি করে, কিন্তু তা অনুসরণ করা হয় খুব কম ক্ষেত্রেই।

বিদেশমন্ত্রক (MEA) এখনও আনুষ্ঠানিকভাবে আধিকারিকদের এমন নোট লিখতে উৎসাহিত করে। রেলবোর্ড ২০০২ সালে একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, পদত্যাগ বা বদলির সময় প্রতিটি আধিকারিককে সংক্ষিপ্ত সারসংক্ষেপ জমা দিতে হবে। ২০১১ সালে আয়কর দফতরও একই নির্দেশ দেয়, স্বীকার করে যে এই রীতি প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে।
কিছু রাজ্য যেমন হিমাচল প্রদেশ ২০২৩ সালে নির্দিষ্ট দফতরে এ বিষয়ে নির্দেশ জারি করেছে।

ব্রিটেনে আজও মন্ত্রীরা এবং সিনিয়র সিভিল সার্ভেন্টরা হ্যান্ডওভার নোটস লেখেন। ফ্রান্সে একে বলে dossier de passation de service, আর জার্মানিতে Übergabevermerk। আমেরিকায় প্রেসিডেন্ট বদলের সময় তৈরি হয় “Agency Transition Books” বা “Exit Memos”, যাতে বিস্তারিত থাকে নীতি, বাজেট ও চলতি প্রকল্পের তথ্য। সেনাবাহিনীতেও এই রীতি অত্যন্ত কঠোরভাবে মেনে চলা হয়— ভারতীয় সেনাবাহিনীতেও এটি বাধ্যতামূলক।

এই হ্যান্ডওভার নোট থাকলে প্রশাসনিক কাজের গতি বিঘ্নিত হয় না, চলতি প্রকল্পের ধারাবাহিকতা বজায় থাকে। নতুন আধিকারিক আগেই জানতে পারেন কোন প্রকল্প অগ্রাধিকারপ্রাপ্ত, কোথায় সমস্যা, কাদের ওপর ভরসা করা যায়। এছাড়া, এতে দায়বদ্ধতা ও স্বচ্ছতা বাড়ে, কারণ কোনও তথ্য গোপন করা বা ফাইল ‘গায়েব’ করার সুযোগ কমে যায়।

আজ অধিকাংশ আধিকারিক হঠাৎ বদলি বা অবসর পান কোনও পূর্বাভাস ছাড়াই। ফলে হ্যান্ডওভার নোট তৈরির সময়ই পান না। অনেকে ইচ্ছে করেও লেখেন না। যাতে উত্তরসূরি অত দ্রুত কাজ শিখে তাঁদের ‘ছাপিয়ে’ না যান।

বিশেষজ্ঞদের মতে, প্রতিটি রাজ্য ও কেন্দ্রীয় দফতরে হ্যান্ডওভার নোট বাধ্যতামূলক করা উচিত। বিদায়ী আধিকারিকের পেনশন বা আর্থিক প্রাপ্যতা যেন এই নোট জমার ওপর নির্ভর করে। তাঁরা বলছেন, প্রতিটি দফতরে আলাদা ইউনিট তৈরি হোক, যারা এই নোটে উল্লিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করবে। এছাড়া, বার্ষিক গোপনীয় রিপোর্টে (ACR) উল্লেখ করা যেতে পারে— আধিকারিক এই নির্দেশ মেনেছেন কি না।

পরিশেষে এতে কোনও সন্দেহ নেই যে ব্রিটিশ আমলে যেভাবে আইসিএস অফিসাররা তাঁদের অভিজ্ঞতা ও নির্দেশিকা লিখে রেখে যেতেন, সেই ধারা আবার ফিরিয়ে আনলে আজকের প্রশাসনও উপকৃত হবে। কারণ প্রশাসনিক দক্ষতা কেবল ফাইল বা নীতিতে নয়, স্মৃতি ও অভিজ্ঞতার ধারাবাহিকতাতেও টিকে থাকে।


```