Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Year-Ender 2025: শরীর দেখানো নগ্ন পোশাকে নজর কাড়লেন যে নায়িকারা

ফেলে আসা বছরে এমন কিছু হলিউডি নায়িকার পোশাক তারিফ কিংবা বিতর্ক কুড়িয়েছিল। পিছন ফিরে তাকিয়ে দেখে নেওয়া যাক সেইসব নায়িকা-সেলিব্রিটির নগ্ন-সৌন্দর্যের দৃষ্টিনন্দন সৃজনশীল পোশাক।

Year-Ender 2025: শরীর দেখানো নগ্ন পোশাকে নজর কাড়লেন যে নায়িকারা

সিডনি সুইনি ও ডাকোটা জনসন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 17 December 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: একটা বছর চলে যায়। ফেলে যায় অনেক দিনের স্মৃতি। তার কিছু মনে থাকে, কিছু হারিয়ে যায় স্মরণের অন্ধকূপে। তেমনই ফেলে আসা বছরে এমন কিছু হলিউডি নায়িকার পোশাক তারিফ কিংবা বিতর্ক কুড়িয়েছিল। পিছন ফিরে তাকিয়ে দেখে নেওয়া যাক সেইসব নায়িকা-সেলিব্রিটির নগ্ন-সৌন্দর্যের দৃষ্টিনন্দন সৃজনশীল পোশাক।

২০২৫ সালে ফ্যাশন দুনিয়ার চোখ কপালে তুলে দিয়ে কিছু পোশাক খবরের শিরোনামে এসেছিল। যা দেখে ভেঙে পড়েছিল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সীমানা। কে নেই এই তালিকায়! সিডনি সুইনি থেকে ডাকোটা জনসন অথবা মারগোট রোবি কিংবা ববি ব্রাউন। তারকাদের ক্যাটওয়াকে দুলে উঠেছেন দর্শকরা। একইসঙ্গে নগ্নতার সৌন্দর্যের নতুন সংজ্ঞা লেখা হয়েছে বিগতপ্রায় বছরে। তা সে লাল গালিচায় হোক কিংবা অনুষ্ঠানে। একনজরে তাকিয়ে দেখা যাক ফেলে যাওয়া বছরে সেরা নগ্ন পোশাকের শরীরী বিভঙ্গ কীভাবে মন জিতে নিয়েছে ভক্তদের আসরে।

মিলি ববি ব্রাউন

ফর ইওর কনসিডারেশন (FYC Event) অনুষ্ঠানটি হয় Stranger Things 5-এর প্রিমিয়ারে। নেটফ্লিক্সের টাডাম থিয়েটারে আয়োজিত ওই সন্ধ্যায় মিলি ববি ব্রাউন সকলের নজর কেড়ে নেন একটি স্বচ্ছ কালো নগ্ন পোশাকে। ব্রঙ্কস অ্যান্ড বাঙ্কোর ডিজাইনে তৈরি পোশাকটি। নেকলাইন গাউনটি কাঁধ থেকে ঝুলে বক্ষ-বিভাজিকা পর্যন্ত। ভি শেপের বিভাজনের পিছনে ছিল নায়িকার প্রায় উন্মুক্ত স্তন। কোমরের কাছে বো শেপের ফিতে দিয়ে শরীরের অংশটি ঢাকা। পোশাকের সৌন্দর্য প্রকাশে শরীরে কোনও অলঙ্কার ছিল না।

সিডনি সুইনি

ভ্যারাইটির পাওয়ার অফ উওমেন অনুষ্ঠানে সিডনি কার্পেটের উপর হেঁটে গিয়েছিলেন একটি সিলভার নেকেড ড্রেস পরে। চেনমালি গাউনটি সৃষ্টিকর্তা ক্রিস্টিয়ান কাউম্যান। পিছনে বাঁধা লেস দিয়ে তৈরি এই পোশাকটি একেবারে আনকোরা ডিজাইনের। পোশাকের নীচে ইউফোরিয়ার অভিনেত্রী শুধুমাত্র প্যান্টি পরেছিলেন। ঊর্ধ্বাঙ্গে অন্তর্বাস ছিল না।

ডাকোটা জনসন

Madame Web-এর প্রিমিয়ারে লস এঞ্জেলসে ডাকোটা জনসন রেড কার্পেটে হাঁটেন একটি গুচি ফিসনেট পোশাক। স্তন বিভাজিকারও অনেক নীচ থেকে উঠে আসা নেকলাইনের আড়াল থেকে তাঁর শরীরের অধিকাংশটাই অনাবৃত ছিল। ২০২৫ সালের এটাই ছিল সবথেকে সাহসী-দুরন্ত নগ্ন পোশাক। তাঁর রূপকে তুলে ধরতে তিনি একটি অত্যন্ত হাইহিল পরেছিলেন। তার সঙ্গে ছিল ম্যাচিং আংটি, কানের দুল এবং উজ্জ্বল রুপোর চোকার।

মারগোট রোবি

Margot Robbie in an embellished naked dress. Photo: X

Barbie তারকা মারগোট রোবি বরাবরই ফ্যাশন দুনিয়ার বিশেষ আকর্ষণ। স্প্রিং/সামার ২০২৫ ফ্যাশন শোয়ে তিনি রঙিন পুঁতিতে সজ্জিত, রত্ন দিয়ে গাঁথা এবং ক্রিস্টাল উভেন জ্যামিতিক প্যাটার্নের পোশাক পরেন। পিছনে স্প্যাগেটি ফিতে যা পিঠের মধ্যবর্তী স্থানে একটি ফুলের সঙ্গে জোড়া ছিল। ফলে তাঁর শ্বেতদেবীর মতো পিঠ দর্শকদের একেবারে উন্মুক্ত ছিল। মাথার চুল একটি বানের মতো খোঁপা করে বাঁধা ছিল। 

ক্রিস্টেন স্টুয়ার্ট

সাধারণ জনসাধারণের অনুষ্ঠানে ক্রিস্টেন সর্বদা দৃপ্ত, নির্ভীক অথচ গ্ল্যামারাস পোশাক পরতে অভ্যস্ত। একটি লেসের সাদা খোলা কলার পোশাকের পরে দর্শকদের চমকে দিয়েছেন। SCAD চলচ্চিত্র উৎসবে তাঁর এই উপস্থিতি সমগ্র অনুষ্ঠানের ঝাড়বাতিতে অগ্নিসংযোগ করে দিয়েছিল। 

জুলিয়া ফক্স

যদি কোনও একটি নেকেড ড্রেস এ বছরে সকলকে পিছনে ফেলে দিয়ে থাকে, তাহলে সেটা হল জুলিয়া ফক্সের ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে। সিল্ক ফ্যানটম টুল্লে নামে একেবারে স্বচ্ছ একটি পোশাক পরে অনুষ্ঠানের সমস্ত আলো শুষে নিয়েছিলেন। শরীরের সর্বস্ব ফুটে বেরনো পোশাকের গোপনতম অঙ্গ ঢাকতে সেখানে সেখানে খোলা চুলের মতো করে গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

ডেমি মুর

Landman-এর সিজন টুয়ের প্রিমিয়ারে ডেমি মুর একটি কালো স্বচ্ছ গুচির গাউন পরে আসেন। ত্বক দেখতে পাওয়া লেসের এই গাউনে স্বর্গের দেবীর মতো দেখতে লাগছিল মুরকে। কাঁধ থেকে নামা নেকলাই নাভীর কাছে এসে মিলেছিল। পায়ে ছিল ক্ল্যাসিক পাম্পস। মাঝখানে সিঁথি কাটা চুল কাঁধের পাশ দিয়ে পিঠে এসে গড়াগড়ি খাচ্ছিল। তার সঙ্গে বৈপরীত্য হিসেবে পরেছিলেন রুপোর কানের দুল।

জেনা অরটেগা

Wednesday-এর অভিনেত্রী জেনার নগ্ন পোশাক বহু ফ্যাশন স্কুলের পাঠ্যে আসতে পারে। তিনি সারা বারটনের প্রথম তৈরি পোশাক পরেছিলেন। বিভিন্ন রঙের ও শেপের ক্রিস্টাল, মুক্তোর চেনের সঙ্গে জড়িয়ে থাকা একটি পোশাক পরেছিলেন। গোটা শরীর জুড়ে যেন ছড়িয়ে ছিটিয়ে ছিল নানান পাথরে গাঁথা মালা। কোমরের অনেক নীচ থেকে পরা ছিল লুবোটিনের একটি ঊরু পর্যন্ত একটি স্লিট স্কার্ট। 


```