Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বস্তি থেকে বোকা জুনিয়র্স ক্লাব, মারাদোনার সেই প্রথম সকালেই লেখা হয়েছিল ইতিহাসের প্রথম পাতা

সেই রাত থেকেই বাড়িতে সাজসাজ রব। মা ছেলের একমাত্র ভাল জামাটা ধুয়ে কেচে রাখছেন। ভাইয়েরা, হুগো আর লালোর মুখ গম্ভীর। দিয়েগো বুঝতে পারছে, নতুন এক জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে সে— তবু বুকের ভেতর কেমন এক চাপা কষ্ট, বোনের মুখটা মনে পড়ে যাচ্ছে বারবার।

বস্তি থেকে বোকা জুনিয়র্স ক্লাব, মারাদোনার সেই প্রথম সকালেই লেখা হয়েছিল ইতিহাসের প্রথম পাতা

দিয়েগো মারাদোনার জীবনের সেই প্রথম সকালই তাঁর ভাগ্যের মোড় ঘুরিয়েছিল।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 October 2025 17:11

শুভম সেনগুপ্ত

একটা রোববারের সকাল। বুয়েনস আইরেসের বস্তির সরু গলিতে হাজির এক ভদ্রলোক। মারাদোনা (Diego Maradona Birthday) পরিবার তখনও চোখ কচলাচ্ছে ঠিকই, কিন্তু ভদ্রলোকের আগমন যেন অচেনা উত্তেজনা এনে দিল বস্তির ভিতর। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট দিয়েগো, যাকে সবার কাছে তখন শুধু “দিয়েগিতো” বলে ডাকা হয়, তাকেই দেখতে চেয়েছিলেন আগন্তুক।

দিয়েগো (DIego Maradona) অবশ্য আগেই খবর দিয়েছিল যে একজন পয়সাওয়ালা লোক নাকি তাকে বোকা জুনিয়র্স-এর (Boca Juniors Club) জন্য দেখতে এসেছিলেন। কিন্তু বাবা-মা তখনও বিশ্বাস করতে পারছিলেন না। “তুই খেলবি বোকায়? ওখানে নামী খেলোয়াড়রা খেলে!” বাবার মুখে তাচ্ছিল্যের ছাপ। তবু মনের গহীনে কৌতূহল দমাতে পারলেন না কেউই।

ভদ্রলোক এলেন, সব সন্দেহ দূর হল। মারাদোনা পরিবার হতভম্ব হয়ে গেল সেই আগন্তুকের ব্যবহারে। তিনি বিনয়ের সুরে বললেন, “আমি দিয়েগোকে বোকা জুনিয়র্সে নিয়ে যেতে চাই। ওখানে ট্রেনিং নেবে, খেলবে। খাওয়া-দাওয়া, জামাকাপড়, সব থাকবে ক্লাবের দায়িত্বে।”

এই প্রস্তাব শুনে সিনিয়র মারাদোনার চোখ ছলছল। এক দমে বললেন, “আপত্তি থাকবে কেন? আমরা গরিব, কিন্তু যদি ছেলে নিজের জায়গা বানাতে পারে, তার চেয়ে বড় গর্ব আর কী হতে পারে!”

সেই রাত থেকেই বাড়িতে সাজসাজ রব। মা ছেলের একমাত্র ভাল জামাটা ধুয়ে কেচে রাখছেন। ভাইয়েরা, হুগো আর লালোর মুখ গম্ভীর। দিয়েগো বুঝতে পারছে, নতুন এক জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে সে— তবু বুকের ভেতর কেমন এক চাপা কষ্ট, বোনের মুখটা মনে পড়ে যাচ্ছে বারবার।

পরদিন সকাল। দিয়েগো পৌঁছোল বোকা জুনিয়র্স ক্লাবে। বিশাল স্টেডিয়াম, চকচকে অফিস, চোখ ধাঁধানো মাঠ। এসব কিছুই তার কল্পনায় ছিল না। খালি পায়ে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে অনেকেই ফিচেল হাসি হাসছে। কিন্তু ভদ্রলোকের এক ইঙ্গিতে সব বদলে গেল।

“ওকে প্র্যাকটিসে নামাও”। কোচ একটু আমতা আমতা করে বললেন, “বুট নেই…”। ভদ্রলোক বললেন, “খালি পায়ে খেলবে আপাতত।”

দিয়েগোর হাতে তুলে দেওয়া হল একটি বল। প্রথমে ভয়, তারপর এক ঝলক আত্মবিশ্বাস। বল পায়ে নিতেই যেন সারা শরীরে আগুন জ্বলে উঠল। ছুটে গেল গোলের দিকে। প্রচণ্ড জোরে বল মেরে সোজা জালে পাঠাল। এরপর একের পর এক নিখুঁত পাস, সেন্টার, ভলি। দেখে কোচও হতবাক।

কোচ আর সেই ভদ্রলোক একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠলেন। “এ ছেলেটার ভেতরে আগুন আছে,” বললেন ভদ্রলোক। কোচ মাথা নেড়ে বললেন, “আমার হাতে দিন। কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে।”

তারপরের ইতিহাস সবাই জানে। বস্তির সেই খালি পায়ের ছেলেটিই কয়েক বছরের মধ্যে হয়ে উঠলেন ফুটবলের ঈশ্বর—দিয়েগো আর্মান্দো মারাদোনা। '৮৬ সালে, তাঁর জাদুকরী গোলের হাত ধরে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা (Argentina)।

সে দেশে কান পাতলে নাকি আজও শোনা যায়, আর্জেন্টিনায় খোঁজ চলছে ওই অচেনা ভদ্রলোকের। সেই জহুরীর, যিনি একদিন ভিলার বস্তি থেকে হিরে চিনে নিয়েছিলেন। বলা হয়, তাঁকে খুঁজে পাওয়া গেলে জাতীয় সম্মানে ভূষিত করা হবে।

কারণ তিনিই প্রথম বুঝেছিলেন— একটা বল, একটা বস্তি, আর এক ছেলেকে নিয়ে শুরু হতে চলেছে ফুটবলের এক অনন্ত কিংবদন্তি।

দিয়েগো মারাদোনার জীবনের সেই প্রথম সকালই তাঁর ভাগ্যের মোড় ঘুরিয়েছিল। যেখানে দারিদ্র ছিল প্রতিদিনের বাস্তবতা। অথচ সেখান থেকেই জন্ম নিয়েছিলেন এক অমর নায়ক। আর সব কিছুর শুরু, এক আগন্তুকের নিঃশব্দ বিশ্বাস থেকে। যিনি দেখেছিলেন, ছেলেটার চোখে ফুটবলের আগুন। পায়ে জাদুকাঠি।


```