Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

একই আকাশেতে দেখেছি গো আমি পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ...

পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের এই খেলা যেমন মানুষকে উৎসাহী করে তুলেছে আকাশের দিকে চেয়ে থাকতে, তেমনই আবার রোমান্টিকতাতেও ডুবে গেছেন একটা প্রজন্ম।

একই আকাশেতে দেখেছি গো আমি পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ...

গ্রাফিক্স - দ্য ওয়াল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 September 2025 00:04

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে পূর্ণিমা দেখেছে বাংলা। দেখেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও। কীভাবে পৃথিবীর ছায়া ক্রমশ প্রসারিত হচ্ছে চাঁদের উপর। আর আস্তে আস্তে চাঁদের অংশ ঢেকে যাচ্ছে সেই ছায়ায়।

একই আকাশে পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের এই খেলা যেমন স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণদের উৎসাহী করে তুলেছে, আকাশের দিকে চেয়ে থেকেছে তারা, তেমনই আবার কারও কারও মনে পড়ে গেছে নব্বইয়ের দশকে কুমার শানুর সেই অসামান্য গানের কথা—"একই আকাশেতে দেখেছি গো আমি পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ..।” আর সে গান মনে পড়তেই হয়তো তাঁরা রোমান্টিকতাতেও ডুবে গেছেন।

মূল গানটি ছিল—‘ও চোখে আমার শুরু আর শেষ, আমারই জীবন আর আমারই মরণ। একই আকাশেতে দেখেছি যে আমি, পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ।...তুমি দীপের আলো,তুমি আলেয়া, হো হো হো পালতোলা তরী তুমি, ঝড়েরই খেয়া।’

এই গানের গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সুরকার ছিলেন অরূপ-প্রণয়। এটি কোনও সিনেমার গান নয়। সম্ভবত আশিকি ছবিতে কুমার শানুর গলায় সব গান হিট করার পর বাংলায় এটি ছিল তাঁর প্রথম গানের অ্যালবাম। অ্যালবামের টাইটেল গানটা ছিল- ‘প্রিয়তমা মনে রেখো’।

ওই অ্যালবাম শুধু জনপ্রিয় হয়েছিল বললে ভুল হবে। তার পর থেকে অন্তত তিন-চারটি দুর্গাপুজোয় এই অ্যালবামের গান বেজেছিল পাড়ায় পাড়ায়। আজও শ্রোতাদের হৃদয়ে তা জায়গা করে রেখেছে। বাংলা আধুনিক গানের জগতে এই অ্যালবামকে একধরনের মোড়-ফেরানো সৃষ্টিই বলা যায়। কারণ, এর প্রতিটি গানেই ছিল একদিকে সুমধুর সুর ও সহজবোধ্য কথা, অন্যদিকে কুমার শানুর আবেগময় কণ্ঠস্বর যা সাধারণ মানুষের মনের সঙ্গে মিশে গিয়েছিল।

‘প্রিয়তমা মনে রেখো’ নামেই বোঝা যায়, অ্যালবামের মূল সুর হল ভালবাসা, আকুলতা ও আবেগ। গানের কথায় ছিল সহজ ভাষার প্রেম, কোথাও বিচ্ছেদ, কোথাও আবার পুনর্মিলনের আকাঙ্ক্ষা। সুরকার জুটি এমনভাবে সুর বেঁধেছিলেন যে গানগুলো শুনলে শ্রোতাদের মনে সঙ্গে সঙ্গে এক ধরনের আবেগঘন ছবি ফুটে উঠত।

নব্বইয়ের দশকের শহর-গ্রামের যুবক-যুবতীরা এই গানগুলোকে তাদের প্রেমজীবনের সঙ্গে একাত্ম করেছিল। কুমার শানু বলিউডে তখন একের পর এক হিট গান গেয়ে সাফল্যের শিখরে। সেই সময়ে বাংলা শ্রোতাদের জন্য তিনি এই অ্যালবাম তৈরি করেছিলেন, যা একদিকে তাঁর বহুমুখী প্রতিভার প্রমাণ, অন্যদিকে বাংলা সঙ্গীতজগতে নতুন উচ্ছ্বাস আনে। তাঁর কণ্ঠে যে টান, আবেগ ও মিষ্টি রোমান্টিকতার ছোঁয়া ছিল, তা এই অ্যালবামের প্রতিটি গানকে শ্রোতাদের মনে স্থায়ী করে দেয়।

‘প্রিয়তমা মনে রেখো’ অ্যালবাম শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি, এটি বাংলা আধুনিক গানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। টেপ রেকর্ডার বা ক্যাসেটের যুগে প্রায় প্রতিটি ঘরেই এই অ্যালবাম বাজত। এখনও সামাজিক মাধ্যমে বা রেডিওতে এই গানের আবেগ মানুষকে টেনে আনে। এক কথায়, এটি কুমার শানুর বাংলা গায়কি-জীবনের সেরা অ্যালবামগুলির একটি, যা বাংলা শ্রোতাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে।


```