Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

গয়নার বিজ্ঞাপনে ‘নারীত্ব’কে আলিঙ্গন মোহনলালের, ভাইরাল ভিডিও দেখে একরাশ মুগ্ধতা

তাঁর প্রতিটি ঘুর্ণি, প্রতিটি ভঙ্গিমা, নারীত্বের কোমলতা আর শিল্পীত সংবেদনশীলতায় ভরা। একে কেউ বলেছেন 'গ্রেসফুল', কেউ আবার 'ক্রিঞ্জ—তবুও দারুণভাবে উপভোগ্য।'

গয়নার বিজ্ঞাপনে ‘নারীত্ব’কে আলিঙ্গন মোহনলালের, ভাইরাল ভিডিও দেখে একরাশ মুগ্ধতা

গয়নার বিজ্ঞাপনে মোহনলাল।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 19 July 2025 10:33

দ্য ওয়াল ব্যুরো: সংলাপহীন বিজ্ঞাপন। মাত্র ১১০ সেকেন্ড। অথচ চোখের ভাষা, হাতের ভঙ্গিমা, শরীরী অভিব্যক্তি দিয়ে পর্দা জুড়ে যেন আগুন লাগালেন মোহনলাল (Mohanlal)। সম্প্রতি প্রকাশিত এক গয়নার বিজ্ঞাপনে (Jewellery Advertisement) ‘নারীত্ব’কে নিজস্ব ভঙ্গিতে উদযাপন করেছেন তিনি—আর তাতেই অভিভূত দর্শকরা। ভিডিওটি এখন ভাইরাল (Viral Video) হয়ে গেছে।

হিরে জহরতের গয়না নিয়ে ওই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাতা প্রকাশ ভার্মা। মোহনলালের সঙ্গে তাঁর আবার পর্দা শেয়ার করে নেওয়ার মুহূর্তও রয়েছে, যা একরাশ উষ্ণতা ও রসিকতায় মোড়া।

নারীত্বের মাধুর্যে মোহনলাল (Mohanlal in Femininity) 

বিজ্ঞাপনটি শুরু হয় একটি ফ্যাশন ফটোগ্রাফি শুটিংয়ের দৃশ্যে। অভিনেত্রী শিবানিকে হীরের গয়নায় সজ্জিত দেখে মোহনলালের দৃষ্টি আটকে যায় তাঁর দিকেই। কিন্তু পরের মুহূর্তেই ঘটে চমক— শিবানির গয়না হঠাৎ উধাও! গোটা টিমে হইচই শুরু হয়। শেষমেশ দেখা যায়, নিজের ভ্যানিটি ভ্যানে বসে সেই গয়নায় নিজেকে সাজিয়ে এক অপূর্ব নৃত্যাভিনয়ে মগ্ন মোহনলাল।

কোনও সংলাপ নেই, নেই জাঁকজমক ভিজ্যুয়াল এফেক্টও। কিন্তু তবুও এই অভিনয় যেন এক ‘মেডিটেটিভ ট্রান্স’। তাঁর প্রতিটি ঘুর্ণি, প্রতিটি ভঙ্গিমা, নারীত্বের কোমলতা আর শিল্পীত সংবেদনশীলতায় ভরা। একে কেউ বলেছেন 'গ্রেসফুল', কেউ আবার 'ক্রিঞ্জ'—তবুও দারুণভাবে উপভোগ্য"।

ইন্টারনেট বলছে—‘এটাই তো লালেট্টান’ (Lalettan)। মালায়ালাম ছবিতে মোহনলাল এ নামেই পরিচিত। মোহনলালের ‘লাল’ আর মালায়ালাম ভাষায় ‘এট্টান’ মানে বড় দাদা। দুয়ে মিলে লালেট্টান।  

এই অভিনয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। এক্স-এ একজন লিখেছেন, “এটা শুধু লালেট্টানই করতে পারেন।” আরেকজন মন্তব্য করেছেন, “এই জন্যই তাঁকে বলা হয় দ্য কমপ্লিট অ্যাক্টর।” 

দেখুন সেই ভিডিও।

এমন অভিনয়ের সাহস ও কৌশল মুষ্টিমেয় শিল্পীর পক্ষেই সম্ভব। আর মোহনলাল যেন ফের প্রমাণ করে দিলেন, অভিনেতা শুধু চরিত্র নয়—সামগ্রিক অনুভব। তিনি নিজেই এক শিল্পকর্ম।


```