Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দেওর-বৌদির পরকীয়া? ঘুমের ওষুধ খাইয়ে বিদ্যুতের শক দিয়ে যুবককে খুনের অভিযোগ

একদিকে প্রেম, অন্যদিকে শ্লথ হতে থাকা দাম্পত্য সম্পর্ক। মাঝখানে মৃত্যু! 

দেওর-বৌদির পরকীয়া? ঘুমের ওষুধ খাইয়ে বিদ্যুতের শক দিয়ে যুবককে খুনের অভিযোগ

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 July 2025 08:23

দ্য ওয়াল ব্যুরো: একদিকে প্রেম, অন্যদিকে শ্লথ হতে থাকা দাম্পত্য সম্পর্ক। মাঝখানে মৃত্যু! বিদ্যুতের শক দিয়ে ৩৬ বছরের যুবককে খুন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে (Extra Marital Affair)। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) দ্বারকা অঞ্চলে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কর্ণ দেব। গত ১৩ জুলাই দিল্লির উত্তম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয় দ্বারকা থানায়। প্রথমে কর্ণের পরিবার বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলেই মেনে নেয়। এমনকি, ময়নাতদন্তেও অনিচ্ছা প্রকাশ করে।

তবে সন্দেহের সূত্রপাত হয় কর্ণের ভাই কুণাল দেবের অভিযোগে। কুণালের দাবি, তিনি কর্ণের স্ত্রী ও নিজের খুড়তুতো ভাইয়ের মধ্যে কিছু মেসেজ দেখতে পান, যা দেখে তাঁর মনে হয় কর্ণের মৃত্যু পরিকল্পিত খুন। সঙ্গে সঙ্গেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, কর্ণকে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। তার পরে শরীরে বিদ্যুৎপ্রবাহ দিয়ে খুন করা হয়। ঘটনার পর কর্ণের স্ত্রী বাপের বাড়িতে চলে যান এবং জানান, তাঁর স্বামীর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছে না। পরে কর্ণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা রুজু হয়েছে। ধৃতদের জেরা করে খুনের মোটিভ ও পরিকল্পনা আরও স্পষ্ট করার চেষ্টা চলছে। 

ঘটনার জেরে বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিশ্বাসভঙ্গ আর ঘরের মধ্যেই লুকিয়ে থাকা মৃত্যুর ছায়া নিয়ে ফের শুরু হয়েছে চর্চা।


```