Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

SSC: পুজোর আগেই হতে পারে এসএসসি পরীক্ষা, স্কুল প্রধানদের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা দফতর

নির্ভরযোগ্য সূত্র বলছে, আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষার সম্ভাব্য দিন হিসেবে ভাবা হচ্ছে।

SSC: পুজোর আগেই হতে পারে এসএসসি পরীক্ষা, স্কুল প্রধানদের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা দফতর

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 July 2025 21:58

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান হতে চলেছে। বহু প্রতীক্ষিত নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য এসএসসি (SSC) নিয়োগ পরীক্ষা (SSC Exam Date Before Durga Puja) পুজোর আগেই নেওয়া হতে পারে—এমনটাই বার্তা গেল শিক্ষা দফতর থেকে। সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ইতিমধ্যেই এ নিয়ে একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

নির্ভরযোগ্য সূত্র বলছে, আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষার সম্ভাব্য দিন হিসেবে ভাবা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে (Supreme Court)। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত হয়েছে নতুন নোটিফিকেশন। ফর্ম ফিলাপও চলছে জোরকদমে। ফর্ম পূরণের শেষ তারিখ ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে একদিকে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে, অন্যদিকে তা ঘিরে চলছে একাধিক আইনি লড়াই। নতুন পরীক্ষার নিয়মনীতি নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করেছিলেন কিছু চাকরিপ্রার্থী। কিন্তু বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। 

রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। শীর্ষ আদালতে শুনানি হতে পারে আগামী সপ্তাহেই।

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে চিহ্নিত করে সুপ্রিম কোর্ট ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয়। সেইসঙ্গে বলা হয়, নতুন করে পরীক্ষা নিতে হবে এবং ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীরা ওই পরীক্ষায় বসতে পারবেন না।

SSC এরপর নতুন নোটিফিকেশন জারি করে। সেখানে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর, বয়সে ছাড়, এই নিয়মগুলি নিয়ে প্রশ্ন তোলেন বহু চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, এতে ‘অন্যায়’ হচ্ছে। এর বিরুদ্ধে তাঁরা ফের আদালতের দ্বারস্থ হন।

এই সমস্ত টানাপোড়েনের মধ্যেই পরীক্ষার দিন নিয়ে যে ভাবে এগোচ্ছে এসএসসি, তাতে খানিকটা স্বস্তিতে পরীক্ষার্থীরা। তাঁদের কথায়, “কমিশনের তরফে যেভাবে প্রস্তুতি চলছে, তাতে মনে হচ্ছে এবার অন্তত পরীক্ষা সময়মতো হবেই। পুজোর আগেই নিয়োগ পরীক্ষার মাধ্যমে একটা নতুন অধ্যায় শুরু হোক, এটাই আমাদের চাওয়া।”

 এ ব্যাপারে সকলের দাবি একটাই, অতীতের পুনরাবৃত্তি যেন না ঘটে, স্বচ্ছভাবে যেন পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।


```