Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'প্রাপ্য টাকা দিচ্ছেন না, অদৃশ্য ৫ হাজার কোটি দেখিয়ে গেলেন', মোদীকে আক্রমণ তৃণমূলের

 কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের খাদ্য সংক্রান্ত নির্দেশিকাকেও তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। 

'প্রাপ্য টাকা দিচ্ছেন না, অদৃশ্য ৫ হাজার কোটি দেখিয়ে গেলেন', মোদীকে আক্রমণ তৃণমূলের

কুণাল ঘোষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 July 2025 20:48

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুর্গাপুরের (Durgapur Modi Meeting) প্রশাসনিক সভা থেকে ৫ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করে উন্নয়নের প্রশ্ন রাজ্যের তৃণমূল সরকারকে নজিরবিহীন আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সন্ধ্যেয় সাংবাদিক বৈঠকে যার জবাবে মোদীর ঘোষিত ‘হাজার হাজার কোটি টাকার’ উন্নয়ন প্রকল্প নিয়ে বড় প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

সরাসরি মোদীকে ‘মিথ্যাচারি’ বলে আক্রমণ করেন কুণালের কটাক্ষ, “উনি খালি হাতে এসে একরাশ মিথ্যে তথ্য দিয়ে গেলেন। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা বকেয়া দিচ্ছেন না, আর অদৃশ্য ৫ হাজার কোটি টাকার প্রকল্প দেখিয়ে গেলেন!”

এদিন দুর্গাপুরের প্রশাসনিক মঞ্চ থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে কুণাল বলেন, “উনি দয়া করছেন না। যেটা করা উচিত সেটাই করছেন। বাংলাকে একশ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা দিচ্ছেন না। সবটা রাজ্য সরকার দিয়েছে।” তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের আগে পরিকল্পিতভাবে মিথ্যাচার করে বাংলার মাটিতে জায়গা করে নিতে চাইছে বিজেপি।

এই আক্রমণের পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের খাদ্য সংক্রান্ত নির্দেশিকাকেও তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। খাদ্যতালিকায় জিলিপি-শিঙাড়া-ফিস ফ্রাই নিষিদ্ধ নয়, তবে এগুলির বিরুদ্ধে ‘সতর্কতা’ জারি করায় ক্ষুব্ধ বাংলার শাসক। শুক্রবারের সাংবাদিক বৈঠকে কুণালের টেবিলে স্পষ্টতই সাজানো ছিল এক প্লেট জিলিপি, শিঙাড়া ও ফিস ফ্রাই!

তাঁর সাফ কথা, “কে কী খাবে, সেটা কেন্দ্র ঠিক করে দিতে পারে না। গণতান্ত্রিক দেশে কেউ শিঙাড়া খাবে, কেউ জিলিপি, কে কবে কোন ফতোয়া মানবে? খাদ্যের গুণগত মান থাকলে তাতে আপত্তি কোথায়?” কুণাল বলেন, “বাংলা মাছে-ভাতে মানুষ, আমরা খাদ্য স্বাধীনতায় বিশ্বাস করি। খাদ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ বরদাস্ত করব না। মাছ-মিষ্টি অ্যান্ড মোর, এটাই বাংলার চিহ্ন।”

তৃণমূলের বক্তব্য, এই নির্দেশিকা শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা জারি করলেও সেটিকে ‘সংস্কৃতি আক্রমণ’ হিসেবেই দেখছে রাজ্য। কুণালের মতে, এটা 'একটা বিপজ্জনক প্রবণতা', যার বিরুদ্ধে এবার প্রতিরোধ শুরু করেছে বাংলা।


```