Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

জুবিন গর্গের রহস্যমৃত্যু: সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করল সিট

জুবিন গর্গের মৃত্যুর রহস্য ঘনীভূত! সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করল SIT, তদন্তে আরও চমক আসছে।

জুবিন গর্গের রহস্যমৃত্যু: সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করল সিট

সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 September 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: অসমের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ-এর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায় সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)। জুবিন গর্গের সঙ্গে একটি সফরে সিঙ্গাপুরে গিয়েছিলেন শেখর। জুবিনের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন শেখর এবং সিঙ্গাপুরেও তিনি সঙ্গীতশিল্পীর সঙ্গে ছিলেন।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে এবং আনুষ্ঠানিক চার্জ গঠন করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। শেখর জ্যোতি গোস্বামী দীর্ঘদিন ধরে জুবিন গর্গের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে, সূত্র থেকে জানা গেছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থইস্ট ফেস্টিভালের আয়োজক এবং ব্যবসায়ী শ্যামকানু মহন্তকেও দ্রুত গ্রেফতার করা হতে পারে। জানা গেছে, মহন্ত বর্তমানে গুয়াহাটি বিমানবন্দরে রয়েছেন এবং সিআইডি-র সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। এর পাশাপাশি সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের আরও কয়েকজন সদস্যও তদন্তের আওতায় রয়েছেন এবং তারাও আটক হতে পারেন। কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে, এই ঘটনার সঙ্গে জড়িত আরও অনেককে আগামী দিনগুলিতে গ্রেফতার করা হবে।

১৯ সেপ্টেম্বর, ৫২ বছর বয়সী জুবিন সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মৃত্যু হয়েছিল। তার দ্বিতীয় ময়নাতদন্তের পর রিপোর্টে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবুও এই ঘটনা নিয়ে তদন্ত জারি আছে। কামারকচিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই জনপ্রিয় শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। জুবিনের ইচ্ছা ছিল, তার মৃত্যুর পর যেন 'মায়াবিনী' গানটি গাওয়া হয়। তার ভক্তরা সেই ইচ্ছে পূরণ করে গানটি গেয়েছিলেন।


```