Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'আসলে আমরা চুপিসারে...' টম হল্যান্ডের সঙ্গে বিয়ে নিয়ে কী বললেন জেন্ডায়া?

চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন? ভাইরাল ছবির সত্যিটা নিজেই জানালেন জেন্ডায়া!

'আসলে আমরা চুপিসারে...' টম হল্যান্ডের সঙ্গে বিয়ে নিয়ে কী বললেন জেন্ডায়া?

জেন্ডায়া, টম হল্যান্ড

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 March 2026 19:55

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক সপ্তাহ ধরে সমাজমাধ্যমে একটাই জল্পনা ঘুরপাক খাচ্ছে, চুপিসারে নাকি বিয়ে সেরে ফেলেছেন হলিউডের জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ জেন্ডায়া (Zendaya) এবং টম হল্যান্ড (Tom Holland)। বিশেষ করে অভিনেত্রীর স্টাইলিস্ট ল রোচ-এর একটি মন্তব্য এবং ইন্টারনেটে ভাইরাল হওয়া কিছু ছবি এই জল্পনাকে আরও উসকে দেয়। ফলে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে পৌঁছয়।

অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন খোদ জেন্ডায়া। সম্প্রতি নিজের ছবি দ্য ড্রামা-র প্রচারে এসে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের বিয়ের নামে যে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, তার কোনওটিই আসল নয়। হাস্যরসের সুরে তিনি বলেন, অনেকেই সেই ছবি দেখে বিভ্রান্ত হয়েছেন। বাইরে বেরোলেই মানুষ তাঁকে অভিনন্দন জানাচ্ছেন, বিয়ের ছবির প্রশংসাও করছেন। তখন তাঁকে বুঝিয়ে বলতে হচ্ছে— সেগুলো সবই এআই-তে তৈরি, বাস্তব নয়।

এই জল্পনার সূত্রপাত অবশ্য আরও আগে। ২০২৬ সালের অ্যাক্টর অ্যাওয়ার্ডস-এর রেড কার্পেটে মজার ছলে ল রোচ বলেছিলেন, “ওঁদের বিয়েটা তো হয়েই গিয়েছে, আপনারা মিস করেছেন।” এরপর লুই ভিতোঁ-র একটি শো-তে জেন্ডায়ার আঙুলে সোনার একটি আংটি দেখে অনুরাগীরা প্রায় নিশ্চিত হয়ে যান যে এই জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

উল্লেখ্য, স্পাইডার-ম্যান সিরিজের পর আবারও এই তারকা জুটিকে একসঙ্গে দেখা যাবে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে এবং দ্য ওডিসি ছবিতে। তবে এত জল্পনা-কল্পনার পরেও তাঁদের বিয়ে নিয়ে ধোঁয়াশা কিন্তু এখনও কাটেনি।


```