Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অবশেষে স্বামীর জন্য ধর্ম বদল করলেন সোনাক্ষী? জাহির বললেন, 'আমি ওঁকে জোর করে...'

আবু ধাবিতে মসজিদ ভ্রমণকে কেন্দ্র করে সোনাক্ষী সিনহা ধর্ম বদল করেছেন কি না, নতুন করে জল্পনা ছড়াল। স্বামী জাহির ইকবালের মন্তব্যে তুমুল আলোচনা শুরু হয়েছে বলিউড মহলে।

অবশেষে স্বামীর জন্য ধর্ম বদল করলেন সোনাক্ষী? জাহির বললেন, 'আমি ওঁকে জোর করে...'

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 November 2025 15:21

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ের দেড় বছর পেরিয়ে গেলেও তাঁদের ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে আলোচনা থামেনি। পরিবার খুশি না হওয়া থেকে শুরু করে অভিনেত্রীর ধর্ম পরিবর্তন করা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সম্প্রতি স্বামী জাহির ইকবাল-এর মন্তব্যে সেই ধর্ম পরিবর্তনের জল্পনাই নতুন করে উসকে উঠেছে।

সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানে সোনাক্ষী ও জাহির আবু ধাবি গিয়েছিলেন। সেখানে যাওয়ার আগেই সোনাক্ষী জানিয়েছিলেন, তিনি প্রথমেই বিখ্যাত শেখ জায়েদ মসজিদে যাবেন।

এর আগে মন্দির, গির্জায় বহুবার গেলেও, অভিনেত্রী জানান, এর আগে কখনও মসজিদের ভেতরে ঢোকা হয়নি তাঁর। আবু ধাবিতে গিয়ে মসজিদের ভেতরে ঢুকে তিনি বেশ উত্তেজিতও ছিলেন।

Zaheer Iqbal's LOL Reaction To Wife Sonakshi Sinha's Mosque Visit: "Not  Taking Her There To Convert"

সোনাক্ষী যখন মসজিদে যাওয়ার অনুভূতি প্রকাশ করছিলেন, তখনই জাহির ইকবাল এমন একটি মন্তব্য করেন, যা আবারও মনোযোগ আকর্ষণ করে। তিনি বলেন, "অনেকেই হয়তো ভাববেন আমি সোনাক্ষীকে জোর করে ধর্ম পরিবর্তন করার জন্য নিয়ে যাচ্ছি। সেটা কিন্তু নয়।" এই মন্তব্যটিই ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে। কারণ, এর আগেও সোনাক্ষীকে জাহিরের সঙ্গে ইদ পালন করতে দেখা গিয়েছিল।

মনে করা হচ্ছে, বিয়ের সময় থেকেই যে ধর্মীয় বিতর্ক শুরু হয়েছিল, জাহির ঘুরিয়ে সেই বিষয়টিরই ইঙ্গিত দিলেন। এই তারকা দম্পতির ভিন ধর্মে বিয়ে নিয়ে এখনও অনেক চর্চা চলছে, আর জাহিরের এই মন্তব্য সেই চর্চাকে আরও বাড়িয়ে তুলল।


```