Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

দাউদের মাদক-পার্টিতে থাকা নিয়ে জল্পনা, নোরা বললেন, 'আমার ব্যক্তিগত জীবন নেই, শুধুই কাজ করি'

দাউদ ইব্রাহিমের সঙ্গে মাদক-পার্টির জল্পনায় ট্রোলড নোরা ফতেহি। ইনস্টাগ্রামে কড়া জবাব দিয়ে বললেন— তাঁর কোনও ব্যক্তিগত জীবন নেই, শুধুই কাজ করেন।

দাউদের মাদক-পার্টিতে থাকা নিয়ে জল্পনা, নোরা বললেন, 'আমার ব্যক্তিগত জীবন নেই, শুধুই কাজ করি'

নোরা ফতেহি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 November 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী নোরা ফতেহি এখন শিরোনামে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত মাদক পাচারের একটি তদন্তে বেশ কয়েকজন তারকার সঙ্গে নোরার নাম উঠে আসার পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোলড হচ্ছেন। অবশেষে এই বিতর্কে নীরবতা ভেঙে ট্রোলারদের উপযুক্ত জবাব দিলেন এই অভিনেত্রী।

নোরা ফতেহি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা পোস্ট শেয়ার করে ট্রোল এবং সমালোচকদের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে যে নেতিবাচক প্রচার চলছে, তা তিনি আর বরদাস্ত করবেন না।

নোরা লিখেছেন, "আমি পার্টিতে যাই না। আমি ক্রমাগত কাজ করি। আমার কোনও ব্যক্তিগত জীবন নেই। আমি এই ধরনের লোকদের (বিতর্কিত) সঙ্গে নিজেকে যুক্ত করি না। যদি আমি বিরতি নিই, তাহলে আমি দুবাইতে আমার বাড়িতে বা আমার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি।"

নোরা তাঁর পোস্টে আরও উল্লেখ করেছেন যে, তাঁকে হয়তো সহজ লক্ষ্য মনে করা হয়েছিল, কিন্তু তিনি আর তা হতে দেবেন না। তিনি দাবি করেন, অনেকে তাঁর নাম খারাপ করার চেষ্টা করেছে এবং মিথ্যা বলেছে, কিন্তু কোনও চেষ্টাই সফল হয়নি।

অভিনেত্রী আরও বলেন, "যখন অনেকে আমার নাম খারাপ করছিল, তখন আমি চুপ করে ছিলাম। কিন্তু এখন, দয়া করে আমার ছবি এবং নাম এমন বিষয় থেকে দূরে রাখুন যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এটার জন্য অনেকটা মূল্য দিতে হতে পারে।"

নোরা ফতেহিকে শেষবার আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দান্না অভিনীত 'থামা' ছবিতে 'দিলবার কি আঁখোন কা' গানে দেখা গিয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁকে শিগগিরই দক্ষিণ ভারতীয় হরর ফিল্ম 'কাঞ্চনা ৪'-এ দেখা যাবে।
 


```