মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলের বলরুমে যেন কর্পোরেট লঞ্চ নয়, সিনেমার সেট তৈরি হয়েছিল। দানিয়ুব গ্রুপ (Danube Group)-এর প্রতিষ্ঠাতা রিজওয়ান সজন নিজে দুবাই থেকে উড়ে এসে উদ্বোধন করলেন শাহরুখজ ‘Shahrukhz’।

শাহরুখ খান
শেষ আপডেট: 15 November 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলের বলরুমে যেন কর্পোরেট লঞ্চ নয়, সিনেমার সেট তৈরি হয়েছিল। দানিয়ুব গ্রুপ (Danube Group)-এর প্রতিষ্ঠাতা রিজওয়ান সজন নিজে দুবাই থেকে উড়ে এসে উদ্বোধন করলেন শাহরুখজ ‘Shahrukhz’। বহুতল আবাসনের একটি টাওয়ারের নাম রাখা হবে বলিউডের বাদশাহ শাহরুখ খানের নামে। এই প্রথমবার কোনও রিয়েল এস্টেট প্রকল্পে শাহরুখের নামে একটি সম্পূর্ণ টাওয়ার তৈরি হচ্ছে।
অনুষ্ঠানেই ইতিহাস লিখলেন শাহরুখ
হোটেলে প্রবেশ করতেই দাঁড়িয়ে পড়ল জনতা। ভক্তদের উচ্ছ্বাসের মধ্যে মঞ্চে উঠে শাহরুখ জানান, রিজওয়ান সজন জোর দিয়েছিলেন—উদ্বোধনটা দুবাই নয়, ভারতেই হবে। শাহরুখ বললেন, "আমি এখানকার ছেলে। তাই এই সম্মানটা আমার খুব ব্যক্তিগত। আমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন। তিনি আরও যোগ করেন, গত দু’মাস ধরে বিল্ডিংয়ের প্রতিটি খুঁটিনাটি তিনি দেখে নিয়েছেন। উদ্বোধন শেষে শুরু হয় যাদু—শাহরুখ দাঁড়ান তাঁর আইকনিক পোজ, করেন ‘ডন’ ওয়াক, বলেন ‘ওম শান্তি ওম’-এর বিখ্যাত সংলাপ “ইতনি সিদ্দত সে..”
এরপর ফারাহ খানের সঙ্গে মঞ্চে নাচেন ‘ছাইয়াঁ ছাইয়াঁ’—কর্পোরেট ইভেন্ট মুহূর্তে কনসার্টে পরিণত হয়।
এখন কৌতূহলের বিষয় শাহরুখজ (Shahrukhz প্রকল্পের ভিতরে কী আছে?
উচ্চতা: ৫৬ তলা
অবস্থান: দুবাই, দানিয়ুব প্রপার্টিসের নতুন আবাসন প্রকল্প
সময়ের হিসাব: নির্মাণ শেষ হতে লাগবে ৩–৪ বছর
বিশেষ আকর্ষণ: প্রবেশদ্বারে থাকবে শাহরুখের বিখ্যাত দু’হাত ছড়িয়ে দাঁড়ানো পোজের বিশাল মূর্তি — যা পুরো টাওয়ারকে করবে ইনস্টা-ফেভারিট
উদ্দেশ্য: দুবাইতে নতুন করে জীবন শুরু করতে চাওয়া মধ্যবিত্ত ভারতীয় বা দক্ষিণ এশীয়দের জন্য ‘অ্যাফোর্ডেবল কিন্তু প্রিমিয়াম’ বসবাসের অভিজ্ঞতা
The World’s Biggest Superstar doesn't just touch the sky, he becomes it - presenting the Shah Rukh Khan Danube Tower 🏙️ ✨@iamsrk #KING #KINGTitleReveal #ShahRukhKhan #SRK #SiddharthAnand #KingKhan #SRKUniverse #GlobalStar #IAmKING #DanubeProperties #SRKTower pic.twitter.com/rt5Ak2VoN7
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) November 14, 2025
শাহরুখ নিজেই বললেন, “এটা মানুষের জীবনে পরিবর্তনের অনুপ্রেরণা দেবে। যাঁরা দুবাইতে নতুন করে জীবন গড়তে চান, এটি তাদের জন্য দারুণ সুযোগ।”
দানিয়ুব প্রপার্টিস (Danube Properties)
দানিয়ুব দুবাইয়ের অন্যতম দ্রুত-বর্ধনশীল রিয়েল এস্টেট কোম্পানি। তাদের বিশেষত্ব হল, ‘Pay-as-you-go’ স্কিম**—যেখানে প্রতি মাসে কম কিস্তিতে বাড়ি কেনা যায়। সময়ের মধ্যে নির্মাণ শেষ করার সুনাম রয়েছে। স্কাইস্ক্র্যাপার ও মাঝারি দামের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করে। ইতিমধ্যেই তারা দুবাইতে ১৫,০০০+ আবাসন ইউনিট হস্তান্তর করেছে। তাদের প্রপার্টি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্সের ক্রেতাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
দুবাইতে মাঝারি বাজেটের প্রবাসীদের কাছে দানিয়ুবের প্রকল্প মানেই—নির্ভরতা। সেই সঙ্গে ইএমআইতে সহজে বাড়ি কেনার সুযোগ ও সুবিধাসম্পন্ন কমিউনিটি লিভিং।
শাহরুখজ (Shahrukhz) টাওয়ারে ফ্ল্যাটের সম্ভাব্য দাম কত হতে পারে?
দানিয়ুব প্রপার্টিস সাধারণত ‘অ্যাফোর্ডেবল লাক্সারি’ প্রকল্প লঞ্চ করে। সাম্প্রতিক সময়ে তাদের প্রকল্পগুলিতে দাম ছিল—স্টুডিও অ্যাপার্টমেন্ট: ভারতীয় মুদ্রায় আনুমানিক ১.১ থেকে ১.৬ কোটি। এক কামরার ফ্ল্যাট ২ কোটি থেকে ২.৭ কোটি। দু’কামরার ফ্ল্যাট সাড়ে ৩ থেকে সাড়ে ৪ কোটি।
‘Shahrukhz’ যেহেতু শাহরুখের নামে ব্র্যান্ডেড টাওয়ার, দাম সাধারণ দানিয়ুব প্রকল্পের তুলনায় কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টুডিও থেকে ৩ কামরার ফ্ল্যাটের সম্ভাব্য দাম হতে পারে ১ থেকে ৫ কোটি টাকা।