“ও চিনতেই পারল না আমাকে। বুকটা ভেঙে গিয়েছিল। কী সব যুগ আমরা দেখেছি!”, বলেছিলেন অভিনেত্রী (Kamini Kaushal Dilip Kumar relationship)।

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 15 November 2025 18:51
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সোনালি যুগের নায়িকা কামিনী কৌশল (Kamini Kaushal) আর নেই। শুক্রবার ৯৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই অভিনেত্রী (Kamini Kaushal death)। পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু সর্বভারতীয় সংবাদসংস্থার কাছে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পুরনো এক সাক্ষাৎকারে জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত - হঠাৎ বিয়ে, দিলীপ কুমারের সঙ্গে গভীর সম্পর্ক (Kamini Kaushal Dilip Kumar relationship), আর বিচ্ছেদের বেদনা (Kamini Kaushal Dilip Kumar break up) নিয়ে খোলাখুলি বলেছিলেন তিনি।
কামিনি কৌশলের বড় দিদি ঊষা কৌশল এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর দুই ছোট মেয়ে কুমকুম ও কবিতার দায়িত্ব এসে পড়ে কামিনির ওপর। সেই সময় দিদির বর (BS Sood)-কে হঠাৎই বিয়ে করতে বাধ্য হন অভিনেত্রী। তাঁর কথায়, এটা কোনও 'ত্যাগ' ছিল না, বরং দিদির দুই মেয়ের মুখ চেয়ে সেটাই ছিল সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত।
আত্মজীবনীতে কামিনি লিখেছিলেন, বিয়ের পর দিলীপ কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। বাস্তবে তাঁরা দু’জনই বিচ্ছেদের ধাক্কায় 'ভেঙে পড়েছিলেন'। Filmfare-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “আমরা দু’জনেই ভেঙে পড়েছিলাম। একে অপরের সঙ্গে খুব সুখেই তো ছিলাম। কিন্তু জীবন বোধহয় এমনই। আমি তো হঠাৎ এটা বলতে পারি না যে, 'অনেক হয়েছে, আমি আর পারছি না!' দিদির কাছে ছোট হয়ে যেতাম আরও। মেয়েদের কথা ভেবে আমি শেষে পিছিয়ে যাই। আমার স্বামী ভীষন ভাল মনের মানুষ, তিনি বিষয়টা বুঝেছিলেন। সবাই কখনও না কখনও তো প্রেমে পড়ে।”
বহু বছর পরে দেখা, কিন্তু চিনলেন না দিলীপ!
এক সাক্ষাৎকারে কামিনী কৌশল জানান, বহু বছর পরে দিলীপ কুমারের সঙ্গে দেখা হলে তিনি তাঁকে চিনতেই পারেননি। “ও চিনতেই পারল না আমাকে। বুকটা ভেঙে গিয়েছিল। কী সব যুগ আমরা দেখেছি!”, বলেছিলেন অভিনেত্রী।
স্বামী বি এস সুদের সঙ্গে পরে চুটিয়ে সংসার করেছিলেন কামিনী। তাঁদের তিন ছেলে - রাহুল, বিদুর ও শ্রাবণ।