Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর বায়োপিক, 'মা বন্দে'-এ প্রধানমন্ত্রীর মায়ের চরিত্রে অভিনয় করবেন রবিনা

‘মা বন্দে’ বায়োপিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন।

মোদীর বায়োপিক, 'মা বন্দে'-এ প্রধানমন্ত্রীর মায়ের চরিত্রে অভিনয় করবেন রবিনা

রবিনা টন্ডন, নরেন্দ্র মোদী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 November 2025 18:34

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন এবার তাঁর ভক্তদের এক্কেবারে চমকে দিতে প্রস্তুত। তাঁকে শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন-এর চরিত্রে দেখা যাবে তাঁর বায়োপিক, 'মা বন্দে'-এ। ক্রান্তি কুমার সিএইচ পরিচালিত এই ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় মালায়ালম অভিনেতা উন্নী মুকুন্দন।

'বলিউড হাঙ্গামা'-এর একটি প্রতিবেদন অনুসারে, রবিনা টন্ডন হীরাবেনের চরিত্রটি দেখে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছেন। চরিত্রটির গভীরতা ও জটিলতা তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। অল্প বয়সে মাকে হারানোর পর পরিবারের হাল ধরে তিনি যে সাহস ও দৃঢ়তার সঙ্গে সমস্ত প্রতিকূলতা পেরিয়েছিলেন, সেই অদম্য মানসিকতা রবিনাকে প্রভাবিত করেছে।

ছবির টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, "মা বন্দেমাতরম মূলত মা-ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি। ছবিতে প্রধানত হীরাবেনের ত্যাগ, সহনশীলতা এবং ছেলের জীবনকে সুন্দর করে তোলার জন্য তাঁর অবদান ফুটিয়ে তোলা হবে। এই দিকটিই রবিনাকে ভীষণভাবে টেনেছে এবং তিনি গল্পের অংশ হতে চেয়েছেন।"

এই গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য রবিনা টন্ডনকে একটি সম্পূর্ণ রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, 'মা বন্দে' ছবিটি বড় স্কেলে তৈরি হবে। গল্পটিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরার জন্য এতে অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তির ব্যবহার করা হবে।

নির্মাতারা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 'মা বন্দে' সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এবং এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশব থেকে শুরু করে দেশের নেতা হয়ে ওঠার পুরো যাত্রাপথ তুলে ধরা হবে। 


```