Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রাহুলের শোক এখনও কাটেনি, তার মাঝেই প্রয়াত প্রণব, শোকস্তব্ধ টলিপাড়া

জানা গিয়েছে, সোমবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন প্রণব। দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। যাঁরা তাঁর সঙ্গে নিয়মিত কাজ করেছেন, তাঁদের কাছে এই মৃত্যু যেন একেবারেই অপ্রত্যাশিত—কেউই প্রস্তুত ছিলেন না এমন খবরের জন্য।

রাহুলের শোক এখনও কাটেনি, তার মাঝেই প্রয়াত প্রণব, শোকস্তব্ধ টলিপাড়া

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 31 March 2026 12:09

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে শোকের ছায়া যেন কাটছেই না। এখনও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee News)-এর মর্মান্তিক মৃত্যুর ধাক্কা সামলে উঠতে পারেননি সহকর্মী ও বন্ধুরা। তারই মাঝে ফের এল আরও এক দুঃসংবাদ, অকালে চলে গেলেন উঠতি অভিনেতা প্রণব চট্টোপাধ্যায় (Pranab Chatterjee)-এর। মাত্র ৩৩ বছর বয়সে তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারছে না টলিপাড়া।

জানা গিয়েছে, সোমবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন প্রণব। দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। যাঁরা তাঁর সঙ্গে নিয়মিত কাজ করেছেন, তাঁদের কাছে এই মৃত্যু যেন একেবারেই অপ্রত্যাশিত—কেউই প্রস্তুত ছিলেন না এমন খবরের জন্য।

প্রণব ছিলেন ছোট পর্দার পরিচিত ‘জুনিয়র আর্টিস্ট’। কিন্তু তাঁর কাজের প্রতি নিষ্ঠা, সেটে উপস্থিতি এবং সহকর্মীদের সঙ্গে সহজ মেলামেশা—সব মিলিয়ে তিনি ধীরে ধীরে আলাদা করে জায়গা করে নিচ্ছিলেন ইন্ডাস্ট্রিতে। বসন্ত বিলাস মেসবাড়ি কিংবা সোনারের ভগবান দাস-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর ছোট ছোট উপস্থিতিও নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি জি বাংলা ও স্টার জলসা-র একাধিক সিরিয়ালে নিয়মিত কাজ করছিলেন তিনি।

সবচেয়ে বেদনাদায়ক, রাহুলের শেষকৃত্যের মাঝেই ছড়িয়ে পড়ে প্রণবের মৃত্যুসংবাদ। এক শোকের মধ্যেই আর এক শোক এসে যেন স্তব্ধ করে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। গত ৪৮ ঘণ্টায় দুই তরুণ অভিনেতার প্রয়াণে দুই মেদিনীপুর থেকে কলকাতা—সব জায়গাতেই একটাই অনুভূতি, অকাল হারানোর গভীর শূন্যতা।


```