Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

স্তন বড় করে লাস্যময়ী হতে চান? প্রশ্নের জবাবে বিতর্ক বাড়ালেন ইয়ামি গৌতম

মুম্বইয়ে এক অনুষ্ঠানে প্লাস্টিক সার্জারি নিয়ে প্রশ্নের জবাবে সরাসরি ও তির্যক মন্তব্য করেছেন ইয়ামি গৌতম।

স্তন বড় করে লাস্যময়ী হতে চান? প্রশ্নের জবাবে বিতর্ক বাড়ালেন ইয়ামি গৌতম

ইয়ামি গৌতম

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 September 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে এক প্রসাধনী সংস্থার অনুষ্ঠানে হাজির হয়ে সরল অথচ দৃঢ় উত্তর দিয়ে সবার দৃষ্টি কাড়লেন অভিনেত্রী ইয়ামি গৌতম। অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল— কখনও কি তিনি সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি বা অস্ত্রোপচারের কথা ভেবেছেন? প্রশ্ন শুনেই ইয়ামির তির্যক জবাব, “শুধু আলু-পেঁয়াজকেই ছুরি দিয়ে কাটাছেঁড়া করা উচিত!”

প্রশ্নকর্তা আরও বলেন, অনেক তারকাই এ পথ বেছে নেন। তাতেও অভিনেত্রীর সোজাসাপ্টা উত্তর, “আমি কারও জীবন নিয়ে উপদেশ দিই না। আমার ভক্তরা আমাকে যেমন আছি, তেমনভাবেই গ্রহণ করেছেন সত্যি, খুঁতসমেত, নিজের মতো। খুশি থাকলেই মানুষ সুন্দর লাগে।”

আসলে এই প্রসঙ্গ নতুন নয়। ইয়ামি আগেও জানিয়েছেন, একসময় তাঁকে নাকের অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অভিনেত্রীর মতে, শুধু সিনেমায় কাজ পাওয়ার জন্য বা ‘আকর্ষণীয়’ দেখানোর জন্য জোরপূর্বক কাউকে এমন কিছু করতে বলা একেবারেই অন্যায়। তাঁর মন্তব্য, “মুখ নিয়ে মানুষের এত খুঁতখুঁতানি কেন? কেউ চাইলে করবে, কিন্তু চাপ দিয়ে বলাটা ভুল।”

কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর কমেডি ছবি ধুম ধাম, যেখানে সহ-অভিনেতা প্রতীক গান্ধী। এবার আসছে নতুন কোর্টরুম ড্রামা, যেখানে ইয়ামি অভিনয় করছেন শাহ বানোর চরিত্রে আর ইমরান হাশমি থাকছেন তাঁর প্রাক্তন স্বামী হিসেবে। ১৯৮৫ সালের বহুল আলোচিত শাহ বানো বনাম আহমেদ খান মামলার অনুপ্রেরণায় নির্মিত এই ছবি পরিচালনা করছেন সুপর্ণ এস বর্মা।

এদিকে, সম্প্রতি কঙ্গনা রানাউত নিজের রাজ্যের অভিনেত্রীদের প্রশংসা করে একটি পোস্ট করেছেন। সেই তালিকায় প্রীতি জিন্টা ও প্রতিভা রান্তার পাশাপাশি জায়গা পেয়েছেন ইয়ামি গৌতমও। শুধু তাই নয়, কঙ্গনা হিমাচল প্রদেশের শ্রমজীবী মহিলাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর কথায়, “আমাদের রাজ্যে এমন বহু নারী আছেন, যাঁরা আলোচনার বাইরে থেকেও অসাধারণ সুন্দর এবং সংগ্রামী। এঁদের হয়ে আমাদের কণ্ঠস্বর তুলতেই হবে।”


```