রাহুল মোদির সঙ্গে সম্পর্ক স্বীকারের পর বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা কাপুর।

ছবি: এআই
শেষ আপডেট: 7 January 2026 16:22
দ্য ওয়াল ব্যুরো: লেখক রাহুল মোদির সঙ্গে বহুদিন ধরেই শক্তিকন্যা শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন চলছে। মাসখানেক আগে সেই জল্পনাতেই সিলমোহর দেন অভিনেত্রী (Shraddha Kapoor)। আর তারপর থেকেই তাঁর অনুরাগীদের মনে বারবার একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কবে বিয়ের পিঁড়িতে বসবেন শ্রদ্ধা?
এবার সেই প্রশ্নের উত্তরই যেন প্রকাশ্যে দিয়ে দিলেন শ্রদ্ধা। সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিজ্ঞাপনী প্রচারমূলক ভিডিও ভাগ করে নেন তিনি। সেই ভিডিওর কমেন্ট বক্সেই এক অনুরাগী প্রশ্ন করে বসেন, “আপনি কবে বিয়ে করবেন?”
প্রশ্নটি এড়িয়ে না গিয়ে ওই অনুরাগীর মন্তব্যের সরাসরি জবাব দেন অভিনেত্রী। উত্তরে শ্রদ্ধা লেখেন, “আমি অবশ্যই বিয়ে করব।” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়।
শ্রদ্ধার এই উত্তর সামনে আসতেই অনুরাগীদের একাংশের ধারণা, সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করার পর এবার হয়তো খুব বেশি দেরি নেই। খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি, এমনই জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সাল থেকেই শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) এবং লেখক রাহুল মোদির (Rahul Mody) সম্পর্কের প্রেমের গুঞ্জন শুরু হয়। মাসখানেক আগে সেই সম্পর্কের কথায় নিজেই সিলমোহর দেন অভিনেত্রী। এরপর একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। কখনও অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠানে, কখনও মায়ানগরীতে একসঙ্গে ডিনার ডেটে, আবার কখনও কোনও ছবির স্পেশাল স্ক্রিনিংয়েও যুগল হিসেবে ধরা দিয়েছেন দু’জন।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনি ‘ইথা’ ছবির শুটিংয়ে ব্যস্ত, যা শেষ হবে চলতি বছরের মার্চ মাসে। সেই শুটিং শেষ করেই এপ্রিল নাগাদ শুরু হতে পারে তাঁর পরবর্তী ছবি ‘নাগিন’-এর কাজ।