Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

‘ওরা সবাই মিলে আমাকে...’, নোংরা রাজনীতিতে ‘কোণঠাসা’ হয়েই কি বলিউড ছাড়েন প্রিয়াঙ্কা?

বলিউড ছাড়ার আসল কারণ জানালেন প্রিয়াঙ্কা।

‘ওরা সবাই মিলে আমাকে...’, নোংরা রাজনীতিতে ‘কোণঠাসা’ হয়েই কি বলিউড ছাড়েন প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কা চোপড়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 February 2026 18:35

দ্য ওয়াল ব্যুরো: বহু বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের ঠিকানা তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। একের পর এক হলিউড প্রজেক্টে তাঁর উপস্থিতি প্রমাণ করেছে, তিনি এখন আন্তর্জাতিক তারকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, বলিউড ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্তটা পুরোপুরি তাঁর নিজের ইচ্ছায় ছিল না, পরিস্থিতিই তাঁকে সেই পথ বেছে নিতে বাধ্য করেছিল।

প্রিয়াঙ্কার কথায়, তিনি কখনও মন থেকে বলিউড ছাড়তে চাননি। বরং ইন্ডাস্ট্রির কিছু বাস্তবতা তাঁকে নতুন সুযোগের সন্ধানে বিদেশমুখী করেছিল। অথচ বলিউডে তাঁর সাফল্যের তালিকা ছিল দীর্ঘ। ফ্যাশন, বাজিরাও মস্তানি এবং ডন–এর মতো ছবিতে অভিনয় করে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। কেরিয়ার যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই তাঁর বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত অনেককেই অবাক করেছিল।

এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, একটা সময় তিনি বুঝতে পারেন, ইন্ডাস্ট্রিতে তাঁকে ধীরে ধীরে কোণঠাসা করা হচ্ছে। কাজের সুযোগ কমছিল, পাশাপাশি কিছু মানুষের সঙ্গে মতবিরোধও তৈরি হচ্ছিল। ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতি এবং গ্রুপবাজি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। সেই কঠিন সময়েই বিদেশে কাজের সুযোগ আসে।

প্রথমে আন্তর্জাতিক মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রিয়াঙ্কা। এরপর আমেরিকার জনপ্রিয় সিরিজ কোয়ান্টিকো–তে অভিনয়ের সুযোগ তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই সিরিজ তাঁকে বিশ্বজোড়া পরিচিতি এনে দেয়। ধীরে ধীরে হলিউডেও নিজের শক্ত জায়গা তৈরি করেন তিনি এবং একের পর এক প্রোজেক্টে কাজ করে প্রমাণ করেন, তাঁর প্রতিভা কোনও নির্দিষ্ট ইন্ডাস্ট্রির গণ্ডিতে আটকে নেই।

সম্প্রতি তাঁর নতুন হলিউড ছবি দ্য ব্লাফ নিয়েও জোর চর্চা চলছে। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবিতে তাঁকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে, যা নিয়ে ভক্তদের উৎসাহ তুঙ্গে।

তবে এতকিছুর পরও প্রিয়াঙ্কা স্পষ্ট করে দিয়েছেন, তাঁর হৃদয়ে বলিউডের জায়গা অটুট। তিনি জানিয়েছেন, সম্মানজনক কাজ এবং ভালো সুযোগ পেলে তিনি আবারও ভারতীয় ছবিতে অভিনয় করতে চান। তাঁর কথায়, তিনি সবসময় এমন জায়গায় কাজ করতে চেয়েছেন, যেখানে তাঁর প্রতিভাকে মর্যাদা দেওয়া হবে।

প্রিয়াঙ্কার এই খোলামেলা মন্তব্য ফের বলিউডের অন্দরের রাজনীতি নিয়ে বিতর্ক উসকে দিয়েছে। কেউ মনে করছেন, তাঁকে যদি যথাযথ সুযোগ দেওয়া হত, তাহলে হয়তো বিদেশে কাজের প্রয়োজন পড়ত না। আবার অন্যদের মতে, এই সিদ্ধান্তই তাঁকে আন্তর্জাতিক উচ্চতায় পৌঁছে দিয়েছে। 


```