শোনা যাচ্ছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানে ও ব্যক্তিগত আড্ডায় এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাচ্ছে। কখনও বন্ধুবান্ধবের সঙ্গে, কখনও আবার একান্ত সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের। খুব স্বাভাবিক ও স্বচ্ছন্দ ভঙ্গিতেই তাঁরা একে অপরের পাশে সময় কাটাচ্ছেন বলেই দাবি ইন্ডাস্ট্রির একাংশের।

শেষ আপডেট: 8 February 2026 17:37
দ্য ওয়াল ব্যুরো: সামনেই প্রেমদিবস। আর এই সময় মন জোড়া লাগার খবর নতুন নয়। শহরের আকাশে বাসতে এখন বসন্ত এসে গেছে। সেই হাওয়াই কি লাগল এবার টলিপাড়ার দুই অভিনেতার গায়ে? ইন্ডাস্ট্রিতে তাঁরা জনপ্রিয় নাম। দুজনেই কাজ নিয়ে ব্যস্ত। তাঁরা প্রকাশ্যে কেউ কিছু না বললেও, তাঁদের আচরণ ও উপস্থিতি ঘিরেই জন্ম নিচ্ছে নানা প্রশ্ন।
শোনা যাচ্ছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানে ও ব্যক্তিগত আড্ডায় এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাচ্ছে। কখনও বন্ধুবান্ধবের সঙ্গে, কখনও আবার একান্ত সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের। খুব স্বাভাবিক ও স্বচ্ছন্দ ভঙ্গিতেই তাঁরা একে অপরের পাশে সময় কাটাচ্ছেন বলেই দাবি ইন্ডাস্ট্রির একাংশের।
সেই সূত্র ধরেই এবার প্রশ্ন, তবে কি বন্ধুত্বের বাইরে কিছু ভাবছেন তাঁরা? একজনের ছবি সদ্য মুক্তি পেয়েছে। অপরজন সিনেমা, ওটিটি ও সিরিয়ালে উল্লেখযোগ্য চরিত্রে নজর কেড়েছেন। বর্তমানে সিরিয়াল নিয়ে ব্যস্ত।
তবে ঘনিষ্ঠ মহলের দাবি, বিষয়টি নিয়ে আপাতত দু’জনেই নীরব। ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই তাঁরা সচেষ্ট, এমনটাই শোনা যাচ্ছে। তাই জল্পনার মধ্যেও কোনও স্পষ্ট উত্তর মিলছে না।
পেশাগত দিক থেকে এই দুই তারকাই বর্তমানে ব্যস্ত সময়ের মধ্যে রয়েছেন। কাজের সূত্রেই নিয়মিত দেখা-সাক্ষাৎ হচ্ছে বলেও মত অনেকের। ফলে এই সম্পর্কের গুঞ্জন আদৌ সত্যি, নাকি নিছকই সহকর্মীসুলভ বন্ধুত্ব, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
সব মিলিয়ে, টলিউডে নতুন এই জল্পনা আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে। সত্যি কোনও নতুন সম্পর্কের সূচনা হচ্ছে, নাকি সবটাই কাকতালীয়, সেই উত্তর আপাতত সময়ের হাতেই ছেড়ে দিতে হচ্ছে।