Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অপেক্ষার অবসান! কবে শুরু হচ্ছে 'অ্যানিমাল পার্ক'-এর শুটিং? জানালেন পরিচালক

‘অ্যানিমাল’-এর সাফল্যের পর কবে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’-এর শুটিং? জাপানে বিশেষ স্ক্রিনিংয়ে সিক্যুয়েল নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

অপেক্ষার অবসান! কবে শুরু হচ্ছে 'অ্যানিমাল পার্ক'-এর শুটিং? জানালেন পরিচালক

‘অ্যানিমাল পার্ক’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 February 2026 19:13

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অ্যানিমাল’ বলিউডের বক্স অফিসে কার্যত ঝড় তুলেছিল। বিপুল সাফল্যের পাশাপাশি ছবির পোস্ট-ক্রেডিট দৃশ্যে ইঙ্গিত মিলেছিল সিক্যুয়েল ‘অ্যানিমাল পার্ক’-এর (Animal Park)। সেই থেকেই দর্শকদের কৌতূহল, কবে শুরু হবে দ্বিতীয় পর্বের কাজ? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga)।

বর্তমানে সন্দীপ ব্যস্ত তাঁর আগামী ছবি ‘স্পিরিট’-এর পোস্ট প্রোডাকশন নিয়ে। এরই মধ্যে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ মুক্তি পেতে চলেছে জাপানে। আগামী ১৩ ফেব্রুয়ারি সেখানে ছবি মুক্তি পাবে। জাপানে মুক্তির আগে ছবিটির একটি বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও রণবীর কাপুর। সেখানেই ‘অ্যানিমাল পার্ক’ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেন পরিচালক।

সন্দীপ জানান, ‘স্পিরিট’-এর কাজ শেষ করেই তিনি শুরু করবেন ‘অ্যানিমাল পার্ক’-এর শুটিং। তাঁর কথায়, বর্তমান ছবির পোস্ট প্রোডাকশন সম্পূর্ণ হলেই সিক্যুয়েলের প্রস্তুতিতে হাত দেবেন তিনি। পরিচালক জানান, এই ছবির গল্প মূলত দুই ভাইয়ের সংঘাতকে কেন্দ্র করে, যাঁদের চেহারা একেবারে একই। সেই ভাবনা থেকেই ছবির নাম রাখা হয়েছে ‘অ্যানিমাল পার্ক’। আপাতত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ‘অ্যানিমাল পার্ক’-এর শুটিং শুরু হতে পারে।

অন্যদিকে, সিক্যুয়েলে ফের সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত রণবীর কাপুরও। অভিনেতা বলেন, এই চরিত্রে আবার ফিরে আসা তাঁর কাছে দারুণ রোমাঞ্চকর। তাঁর কথায়, ‘এটা একটা চলমান গল্প। প্রথম পর্বের শুটিংয়ের সময়ই সন্দীপের মাথায় পার্ট ২-এর গল্প খুব পরিষ্কার ছিল। অভিনেতা হিসেবে এটা আমার কাছে খুব অনুপ্রেরণাদায়ক। আমরা দু’জনেই নিয়মিত নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করি।’ সব মিলিয়ে, ‘অ্যানিমাল’-এর পর ‘অ্যানিমাল পার্ক’ ঘিরে প্রত্যাশা যে আরও বেড়েছে, তা বলাই বাহুল্য।


```