Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছেলেকে বড়পর্দায় দেখতে চান, মায়ের স্বপ্নের টানেই টিভি ছেড়ে সেলুলয়েডকে আপন করে নিয়েছিলেন শাহরুখ

১৯৯০ সালে মায়ের মৃত্যুর পরেই তিনি মনস্থির করেন যে, মায়ের অসমাপ্ত স্বপ্নকে বাস্তব করবেন। সেই বছরই দিল্লি ছেড়ে চলে আসেন মুম্বই।

ছেলেকে বড়পর্দায় দেখতে চান, মায়ের স্বপ্নের টানেই টিভি ছেড়ে সেলুলয়েডকে আপন করে নিয়েছিলেন শাহরুখ

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 November 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: গতকালই জন্মদিন গিয়েছে বাদশা (Bollywood Badsaah) ‘কিং খান’ (King Khan)-এর। আজ গোটা বিশ্বের কাছে গোটা বলিউডের সমার্থক শব্দই যেন শাহরুখ (Shah Rukh Khan)। কিন্তু একটা সময় ছিল, যখন তিনি আজকের কিং খান হননি, তখন শাহরুখ মানেই ছিল টেলিভিশনের পর্দায় এক পরিচিত মুখ (Television star Shah Rukh Khan)। ৮০–র দশকের শেষ দিকে ‘ফৌজি’ (Fauji) সিরিজের হাত ধরে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

তখনও কিন্তু শাহরুখ বড়পর্দায় আসার কথা ভাবেননি। ওই দিকে যাওয়ারও যে খুব একটা ইচ্ছে ছিল, এমন নয়। কিন্তু মা লতিফ ফাতিমা অবশ্য ছেলেকে রুপোলি পর্দার নায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন (Shah Rukh Khan TV to Bollywood journey)।

সেই সময়ের কথা মনে করে অভিনেত্রী রেনুকা সাহানে জানান, শাহরুখ মানেই তখন টেলিভিশনে একেবারে বিশাল ব্যাপার। দু’জনে একসঙ্গে কাজ করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক Circus–এ (১৯৮৯), যেখানে শাহরুখ অভিনয় করেছিলেন শেখরন রায়ের চরিত্রে আর রেনুকা ছিলেন মারিয়া। রেনুকার কথায়, “Fauji–র পরে ওর জন্য মানুষ যে পাগলামি করত, সেটা আমি নিজের চোখে দেখেছি Circus–এর শুটিং চলাকালীন। তখনই বুঝেছিলাম, ও টিভির বিশাল তারকা হয়ে গিয়েছে। কিন্তু ওর সিনেমায় যাওয়ার তেমন কোনও ইচ্ছে ছিল না। শাহরুখ খুব খুশি ছিল টেলিভিশনেই।”

তিনি আরও বলেন, “ও নিজে ভাবত, থিয়েটার আর টেলিভিশনই ওর জগৎ। কিন্তু শাহরুখের মা সবসময় চাইতেন, ও যেন সিনেমার তারকা হয়। মানুষও বলত, ওর পরের গন্তব্য বড়পর্দা হওয়া উচিত। শেষ পর্যন্ত হয়তো মায়ের ইচ্ছেটাই ওকে সিনেমায় টেনে এনেছিল। আর তারপরের ঘটনা তো আজ সবাই জানে।”

টিভি থেকে বলিউড: শাহরুখের যাত্রাপথ

শাহরুখ খানের অভিনয়জীবনের শুরু থিয়েটার দিয়ে। প্রথম কাজ ছিল টেলিভিশন ধারাবাহিক Dil Dariya–য় (১৯৮৮), কিন্তু প্রোডাকশনে দেরির কারণে Fauji-ই প্রকাশ পায় প্রথম এবং সেটিই হয়ে ওঠে তাঁর 'ব্রেকথ্রু'। সেনা অফিসারদের জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে মানুষের কাছে জনপ্রিয় করে তোলে। এরপর তিনি Circus, Idiot, Umeed এবং Wagle Ki Duniya–তেও অভিনয় করেন।

যদিও জনপ্রিয়তা বাড়ছিল দ্রুত, শাহরুখ তখনও বলিউডে যাওয়ার পরিকল্পনা করেননি। ১৯৯০ সালে মায়ের মৃত্যুর পরেই তিনি মনস্থির করেন যে, মায়ের অসমাপ্ত স্বপ্নকে বাস্তব করবেন। সেই বছরই দিল্লি ছেড়ে চলে আসেন মুম্বই।

১৯৯২ সালে Deewana–র মাধ্যমে তাঁর বলিউড অভিষেক, আর তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বাজিগর (Baazigar), ডিডিএলজে (DDLJ), দেবদাস (Devdas), চক দে ইন্ডিয়া (Chak De India), মাই নেম ইজ খান (My Name is Khan), পাঠান (Pathaan), জওয়ান (Jawan) - একের পর এক ছবিতে তিনি নিজেকে নতুন করে ভেঙেচুরে প্রতিষ্ঠিত করেছেন।

২০২৬ সালে মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত King, যেখানে আবার দেখা যাবে শাহরুখ খানকে নতুন রূপে।


```