Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'আমি ওকে জাপটে ধরতে পারব না', ঐশ্বর্যার সামনেই এ কথা বলে ফেলেন সলমন

ঐশ্বর্যার সামনে দাঁড়িয়ে ক্লাইম্যাক্স শ্যুটে আচমকা বললেন সলমন, “আমি ওকে জড়িয়ে ধরব না!”

'আমি ওকে জাপটে ধরতে পারব না', ঐশ্বর্যার সামনেই এ কথা বলে ফেলেন সলমন

ঐশ্বর্যা ও সলমন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 August 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ছবির শ্যুটিং। বেশ নার্ভাস শিবা চড্ডা। অথচ তখনই তিনি প্রত্যক্ষ করলেন বলিউডের এক সুপারস্টারের রাগের বহিঃপ্রকাশ। হ্যাঁ, সলমন খানকেই বলছিলেন অভিনেত্রী শিবা। একটি দৃশ্যের শ্যুট চলাকালীন হঠাৎ করেই সেট ছেড়ে বেরিয়ে যান সলমন। সঞ্জয় লীলা ভন্সালীর ‘হম দিল দে চুকে সনম’-এর সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করলেন অভিনেত্রী।

সিদ্ধার্থ কাননের সঙ্গে আড্ডায় শিবা জানান, ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে তাঁর সঙ্গে একটি সংবেদনশীল মুহূর্তের শ্যুট চলছিল। সেই দৃশ্যে প্রথমে ঐশ্বর্যা রাই তাঁর চরিত্রকে জড়িয়ে ধরবেন, তারপর সলমন খানের চরিত্র। কিন্তু তখনই বাধে বিপত্তি।
'সলমন হঠাৎ বললেন, ‘আমি ওঁকে জড়িয়ে ধরব না।’ এমনটা বলেন শিবা। এই আপত্তিতেই থমকে যায় শ্যুট। পরিচালক ভন্সালী তখন সলমনকে পাশে ডেকে নিয়ে যান আলোচনার জন্য। শিবা জানান, তিনি পুরোপুরি চুপ করেই থাকেন। তাঁর কথায়, “আমি তখন নতুন, ভেবেছিলাম কাজটাই আগে শেষ হোক। কেন উনি রাজি নন, সেটা জানার কোনও আগ্রহ ছিল না আমার। চরিত্রের প্রয়োজনে জড়িয়ে ধরতে বলা হচ্ছিল, সেটা ব্যক্তিগত কিছু ছিল না।”

শুধু তাই নয়, ওই একই ছবির আরেকটি দিনেও সলমনের আচরণে হতবাক হয়ে যান শিবা। শ্যুটিং সেটে কোনও একটি তারে পা আটকে পড়ে যান সলমন। তারপর রাগে ফেটে পড়ে তিনি বেরিয়ে যান সেট থেকে। শিবা আরও বলেন, '“দরজা সজোরে ঠেলে বেরিয়ে গিয়েছিলেন। একজন লাইটম্যান তাতে আহতও হন বলে মনে আছে। আমি তো তখন ভাবলাম, ‘এটাই কি তারকাদের স্বাভাবিক ব্যবহার?'

সলমন এবং ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন ছিল বলিউডে। যদিও কেউ কখনও সরাসরি তা স্বীকার করেননি। এখন সেই পুরনো দিনগুলোর পেছনে ফিরে তাকিয়ে শিবা বলছেন, “আমি তখন নিজের মতো কাজ করছিলাম, ওঁদের ব্যক্তিগত সমস্যায় মাথা না ঘামিয়ে।”

উল্লেখ্য, ‘হম দিল দে চুকে সনম’ ছিল শিবার প্রথম বড় পর্দার অভিজ্ঞতা। এবং সেই প্রথম অভিজ্ঞতাতেই এভাবে সুপারস্টারের মেজাজ প্রত্যক্ষ করে তিনি অনেক কিছু বুঝে গিয়েছিলেন, বলেই জানালেন।


```