Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

আলাস্কায় -৩০ ডিগ্রিতেও মাধুরীর শরীরে শিফন শাড়ি! নীল হয়ে যায় ঠোঁট, কেঁদেছেন হাউহাউ করে

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুকার’ ছবির একটি গান শ্যুট হয়েছিল আমেরিকার আলাস্কায়, যেখানে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শ্যুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রীর।

আলাস্কায় -৩০ ডিগ্রিতেও মাধুরীর শরীরে শিফন শাড়ি! নীল হয়ে যায় ঠোঁট, কেঁদেছেন হাউহাউ করে

‘পুকার’ ছবি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 May 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে শিফন শাড়ি আর বরফে ঢাকা পাহাড়ের রোম্যান্টিক গান—এ যেন এক চিরকালীন ছক। বহু বছর ধরে এই ছকে দেখা গিয়েছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের। সেই তালিকায় রয়েছেন মাধুরী দীক্ষিতও (Madhuri Dixit)। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুকার’ ছবির (Pukar Song) একটি গান শ্যুট হয়েছিল আমেরিকার আলাস্কায়, যেখানে মাইনাস ৩০ (-৩০) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শ্যুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রীর।

সম্প্রতি দ্য কপিল শর্মা শো-তে হাজির হয়ে পুরনো ছবির গল্প করছিলেন মাধুরী ও অনিল কাপুর। সেখানে মাধুরী জানান, ‘কিসমত সে তুম হম কো মিলে’ গানটির শ্যুটিংয়ের সময় তিনি একটি হালকা শিফন শাড়ি পরেছিলেন, আর অনিল কাপুর সাত-আটটি পোশাক পরেছিলেন। মাধুরী বলেন, “আমার ঠোঁট নীল হয়ে যাচ্ছিল, ঠান্ডায় মুখ জমে গিয়েছিল। আমি লিপসিঙ্ক করছিলাম, কিন্তু কেউ বুঝতেই পারছিল না, কারণ ঠোঁট নড়ছিল না,”।

অনিল কাপুর জানান, শ্যুটিং চলাকালীন হঠাৎ করে হাওয়া থেমে যায়। আর এই হাওয়াই গানটির জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাই তিনি বলেন, শাড়ি ওড়ানোর জন্য হেলিকপ্টার নামানো হোক। সেই সিদ্ধান্তেই পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে মাধুরীর জন্য। অভিনেত্রী বলেন, “হেলিকপ্টার নামতেই ঠান্ডা আরও বেড়ে যায়। আমি কাঁদতে শুরু করি আর বলি, ‘আমি আর পারছি না’। পুরো ইউনিট তখন ভয় পেয়ে যায়,”।

গানটির কোরিওগ্রাফি করেছিলেন ফারাহ খান। তিনি নিজের একটি ব্লগে জানান, সেই শ্যুটিংয়ের সময় প্রযোজক বনি কাপুর হেলিকপ্টার দিয়ে আলাস্কায় পৌঁছে দিচ্ছিলেন ভারতীয় খাবার—নান, বাটার চিকেন, ডাল মাখানি, বিরিয়ানি। “চোপার তখন রিকশার মতো ব্যবহার হচ্ছিল,” বলেন ফারাহ।

‘পুকার’ ছবিটি পরিচালনা করেছিলেন রাজকুমার সান্তোশী। ছবিতে মাধুরী ও অনিল ছাড়াও ছিলেন নানা পাটেকর, নাম্রতা শিরোদকর, ড্যানি ডেনজংপা, শিবাজী সাটাম ও ওম পুরীর মতো অভিনেতারা।
 


```