Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক এবার দক্ষিণী ছবিতে, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

দক্ষিণী সিনেমার উত্থান এখন আর নতুন কিছু নয়। ‘কেজিএফ’, ‘সালার’, ‘কান্তারা’র মতো ব্লকবাস্টার দিয়ে বলিউডকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি। 

বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক এবার দক্ষিণী ছবিতে, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

হৃতিক রোশন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 May 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সিনেমার উত্থান এখন আর নতুন কিছু নয়। ‘কেজিএফ’, ‘সালার’, ‘কান্তারা’র মতো ব্লকবাস্টার দিয়ে বলিউডকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি। এবার সেই সফল ধারায় পা রাখলেন হৃতিক রোশন।

বুধবার হোম্বলে ফিল্মস অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে ঘোষণা করেছে, তাদের পরবর্তী প্রজেক্টে যুক্ত হচ্ছেন হৃতিক। পোস্টে লেখা হয়েছে, ‘তাঁকে সবাই গ্রিক গড বলেন, তিনি লক্ষ লক্ষ হৃদয়ের অধিপতি। হোম্বলে ফিল্মসের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আমরা দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার স্বপ্ন দেখছি।’

প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর জানিয়েছেন, ‘আমরা সবসময় এমন গল্প বলার চেষ্টা করি, যা মানুষকে অনুপ্রাণিত করে। হৃতিকের সঙ্গে আমাদের এই নতুন যাত্রা সেই লক্ষ্যেই এক বড় পদক্ষেপ।’ এই ঘোষণার পর থেকেই জল্পনা তুঙ্গে। কেউ বলছেন, ‘কেজিএফ চ্যাপ্টার থ্রি’-তে যশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃতিক। কেউ বা মনে করছেন, ‘সালার’-এর নতুন কিস্তিতে দেখা যাবে তাঁকে।

প্রসঙ্গত, হোম্বলে ফিল্মস এর আগে ‘কেজিএফ’ ও ‘কান্তারা’র মতো ছবি প্রযোজনা করেছে, যা বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। ফলে এই প্রযোজনা সংস্থার সঙ্গে হৃতিকের চুক্তিকে তাঁর কেরিয়ারের বড় মোড় বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, হৃতিককে আগামীতে দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পেতে চলেছে ১৪ আগস্ট। ছবিতে রয়েছেন কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআরও।


```