Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাঞ্জেলিনার সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন ব্র্যাড পিট, আমার ব্যক্তিগত জীবন তো খবরের খোরাক

ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির সম্পর্ক শুরু হয়েছিল ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি মিস্টার অ্যান্ড মিসেস স্মিথের সেটে।

অ্যাঞ্জেলিনার সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন ব্র্যাড পিট, আমার ব্যক্তিগত জীবন তো খবরের খোরাক

অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট

শেষ আপডেট: 29 May 2025 08:31

দ্য ওয়াল ব্যুরো: হলিউড অভিনেতা ব্র্যাড পিট (Brad Pitt) অবশেষে তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে চর্চিত ব্যাপার নিয়ে মুখ খুললেন। তা হল তাঁর নারীসঙ্গ ও দাম্পত্য জীবন। অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির (Angelina Jolie) সঙ্গে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর তাঁদের বিবাহবিচ্ছেদ আইনি ভাবে নিষ্পত্তি হয়েছে। এই মুহূর্তে ব্র্যাড পিট নিজের আসন্ন ছবি এফ ওয়ান: দ্য মুভির (F1: The Movie) প্রচারে ব্যস্ত। তারই মধ্যে একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন এবং বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন পিট।

জিকিউ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ব্র্যাড বলেন, “আমার ব্যক্তিগত জীবন সবসময়ই খবরের খোরাক। ভাই এটা প্রায় ৩০ বছর ধরে এটা চলেছে। বা বলা ভালো, আমার ব্যক্তিগত জীবনের কোনও না কোনও পর্ব খবরে থেকেছে। এটা একরকম বিরক্তিকর, সময়ের অপচয়ের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে আমি এখন এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমার জীবন বেশ গুছোন, আমার বন্ধু, পরিবার, ভালোবাসার মানুষদের সঙ্গে আমি বেশ স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করি”। ব্র্যাড পিটের কথায়, “এ সব এখন আর তেমন প্রভাব ফেলে না। এটা যেন একটা মাছির মতো, যেটা কানের পাশে ঘুরঘুর করে।”

বিচ্ছেদের নিষ্পত্তি তাঁর জন্য স্বস্তিদায়ক কিনা জানতে চাওয়া হলে ব্র্যাড বলেন, “না, আমি বলব না এটা কোনও বড় রিলিফ ছিল। এটা বরং একটা প্রক্রিয়া যা আইনি ভাবে সম্পূর্ণ হয়েছে। তেমন আর কিছু নয়।”

ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির সম্পর্ক শুরু হয়েছিল ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি মিস্টার অ্যান্ড মিসেস স্মিথের (Mr. & Mrs. Smith) সেটে। এরপর ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন ফ্রান্সের চেটো মিরাভাল এস্টেটে। তবে সেই সম্পর্ক টেকেনি, এবং শেষ পর্যন্ত তাঁরা ডিভোর্সের সিদ্ধান্ত নেন।

ব্র্যাড পিট এখন ব্যস্ত তার পরবর্তী ছবি F1: The Movie-র প্রচারে। এই ছবিটি পরিচালনা করেছেন ‘টপ গান মাভেরিক’ (Top Gun: Maverick) খ্যাত জোসেফ কোসিনস্কি। সিনেমাটি ২৭ জুন মুক্তি পাচ্ছে শুধুমাত্র সিনেমা হল ও আইম্যাক্সে। ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় দেখা যাবে ছবিটি।


```