Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'আমার ধারে কাছেও আর আসবে না', অক্ষয়ের এমন কথায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন রবিনা

অক্ষয় কুমার ও রবিনার প্রেম একসময় কাঁপিয়েছিল বলিউড। কিন্তু ব্রেকআপের পর নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন রবিনা! কী ঘটেছিল তাঁদের সম্পর্কে?

 

'আমার ধারে কাছেও আর আসবে না', অক্ষয়ের এমন কথায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন রবিনা

অক্ষয় কুমার ও রবিনা টন্ডন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 October 2025 19:12

দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো জুটিদের মধ্যে অন্যতম ছিলেন অক্ষয় কুমার ও রবিনা টন্ডন। তাঁদের প্রেম ছিল গোটা বিনোদন জগতে 'সুপারহিট' গুঞ্জন। কিন্তু এই সম্পর্কের শেষটা হয়েছিল অত্যন্ত  বেদনাদায়ক।

ব্লকবাস্টার ছবি 'মোহরা'-এর আইকনিক গান 'টিপ টিপ বরষা পানি'-তে যেখানে দর্শকরা হলুদ শাড়িতে ভেজা রবিনার যৌবন আর অক্ষয়ের উন্মত্ত প্রেম দেখেছিল, সেখানে তাঁদের ব্যক্তিগত জীবনে কিন্তু বয়ে যাচ্ছিল ঝড়।

প্রেমের সময় রবিনা অক্ষয়কে চোখে হারাতেন। জানা যায়, 'খিলাড়িও কা খিলাড়ি' ছবির সময় যখন অভিনেত্রী রেখার নজর অক্ষয়ের দিকে গিয়েছিল, তখন রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকতে বলেছিলেন রবিনা। এই ঘটনা থেকেই বোঝা যায়, সেই সময় তাঁদের সম্পর্ক কতটা গভীর ছিল।

কিন্তু এই গভীর সম্পর্কে হঠাৎই কুনজর লাগে। শোনা যায়, কোনো এক কারণে অক্ষয় কুমার রাতারাতি রবিনার সঙ্গে ব্রেকআপ করে দেন, যা বলিউডে রীতিমতো ঝড় তোলে।

বিচ্ছেদের পরই বলিউডপাড়ায় ছড়ায় এক চাঞ্চল্যকর খবর, প্রেমিকের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রবিনা। গুরুতর অবস্থায় তাঁকে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল বলে শোনা যায়।

যদিও রবিনা নিজে এই খবরকে বরাবরই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, আত্মহত্যা নয়, বরং তাঁর ডায়েরিয়া হয়েছিল। তবে রবিনার ঘনিষ্ঠমহল থেকে অনেকেই এই আত্মহত্যার খবরকে সিলমোহর দিয়েছিলেন, যা আজও বলিউডের ইতিহাসের এক অন্যতম আলোচিত ঘটনা।


```